somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ২

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ১

5. F/A-18 Hornet (USA) :



F/A-18 Hornet সর্ব প্রথম প্লেন যেটা এক সাথে কয়েকটা কাজ করতে পারে । ইউএস নেভী আর মেরিন কর্পস এর প্রধান ব্যাবহারকারী । শুধু একটা সুইচ ফ্লিপিং এর মাধ্যমে এই প্লেন ফাইটার থেকে স্ট্রাইক মোডে কনভার্ট হয়ে যায় । এয়ার সাপোর্ট, ফাইটার এস্কর্ট, শত্রুর আকাশে অনুপ্রবেশ, দিনে-রাতে যে কোন সময় হামলা করা ইত্যাদি সকল কাজে এই বিমানরে ছাড়া আর কেউ চক্ষে দেখে না । ইরাকে ডেজার্ট স্ট্রম অপারেশনে F/A-18 Hornet ছাড়া অন্য কোন প্লেন পাঠানো হয় নি । বিশ্বের সেরা প্লেন হওয়ার যোগ্যতা ছিল কিন্তু ভেক্টর থারস্ট এর ক্রমাগত সমস্যার কারণে এখন কিছুটা পিছিয়ে পড়েছে ।

4. JAS 39 Gripen(Sweden)



JAS 39 Gripen হল সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার প্লেন যেটা তৈরী করেছে সুইডিশ কোম্পানি সাব । এর সব চেয়ে ভাল ফিচার হল এটি খুবি হাল্কা আর ডেল্টা উইং কেনারড এর জন্য এটি উড়ানো খুব সহজ । এটি ১২০ কিঃমিঃ দূরের জিনিস পর্যবেক্ষণ করতে পারে । যেসব টার্গেট গুলো ভিজুয়াল রেঞ্জের বাইরে সেগুলোকে এয়ার টু এয়ার মিসাইল পাঠিয়ে বোম বাস্টিং খেলার সামর্থ্যও রয়েছে এর ।

3. Sukhoi Su-27(Russia):



Sukhoi Su-27 হল মাল্টি-রোল ফাইটার প্লেন যেটার ডিজাইন করেছে সুখোই এভিয়েশন করপোরেশন । আমেরিকান F-15 Eagle এর সাথে পাল্লা দিতেই তৈরি এই Su-27 । এটা সুখোই সিরিজের সবচেয়ে লং রেঞ্জের র প্লেন । সকল ধরনের কমব্যাট অপারেশনে এটি ভাল পারফর্ম করতে পারে । ৩৫৩০ কিঃমিঃ এর মধ্যে যে কোন কিছু ধ্বংস করার ক্ষমতা এর আছে । রাশিয়ান পাইলটদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্লেন । বর্তমানে ৭১০ টি Su-27 রাশিয়ার চালু অবস্থায় আছে ।


2. Eurofighter Typhoon(U.K., Germany, Italy, Spain):




ব্রিটেন, ইটালী, স্পেন ও জার্মানি এই চারটি দেশের সম্মিলিত চেষ্টার ফসল এই । এয়ার অ্যাটাকে চরম ভাবে আগ্রাসী এই প্লেনটি গ্রাউন্ড অ্যাটাকে পাল্লা দিয়ে লড়তে পারে । ২০১১ সালে লিবিয়াতে সামরিক হস্তক্ষেপের সময় ব্রিটেন ও ইটালিয়ান এয়ার ফোর্স Eurofighter Typhoon ব্যাবহার করে । Typhoon কে সুপেরিওর ধরা হয় ফ্রেঞ্চ Rafale আর রাশিয়ান Su-27 এর পারফরম্যানস অনুযায়ী । Typhoon বিখ্যাত তার পুল অ্যাবিলিটি আর স্মুথ কন্ট্রোল এর জন্য ।


1. F-22 Raptor(USA)



শালার আম্রিকা এক খান মাল বানাইছে । বর্তমান বিশ্বে যত গুলো প্লেন সার্ভিসে আছে তার মধ্যে সবচেয়ে এডভান্সড টেকনোলজি আর ব্যায়বহুল প্লেন এই F-22 Raptor । সিঙ্গেল সিট, টুইন ইঞ্জিন ফিফথ জেনারেশন সুপারম্যানুভারেবল এই প্লেনটিতে ব্যাবহার করা হয়েছে স্টিলথ টেকনোলজি । লকহিড মার্টিনের তৈরি এই প্লেনটি এয়ার অ্যাটাক এর জন্য তৈরি করা হলেও এটি গ্রাউন্ড অ্যাটাক,ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্স এ সমান ভাবে পারদর্শী । যেকোনো দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে F-22 Raptor একটি আতঙ্কের নাম কারন সর্বাধুনিক এক্স-ব্যান্ড রাডার দিয়েও এর উপস্থিতি টের পাওয়া যায় না । দুই দুইটা সুপার কম্পিউটার লাগে এই প্লেনের সকল ফাংশন ব্যাবহার করতে । এই প্লেনটি এখন পর্যন্ত কোন দেশের কাছে বিক্রি করা হয়নি এমনকি আমেরিকার মিত্র ও ন্যাটো সম্পৃক্ত দেশ গুলোর কাছেও না ।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×