আমি জানি না কেন এই লেখা গুলো লিখছি । হয়তো নিজের রাগ মেটাবার জন্য অথবা মনের ক্ষোভ গুলো ছড়িয়ে দিতে । মাঝে মাঝে খুব নিজেকে অসহায় লাগে । আশে পাশে এত মানুষ অথচ মনের সব কথা বলার কোন মানুষ নেই । সারা দিন কত মানুষের সাথেই না ঘুড়ি, আড্ডা দেই অথচ দিন শেষে বাড়ি ফিরে আবার সেই একাকী রাত । অসহ্য নিস্তব্ধতা আমাকে শেষ করে ফেলছে । মাঝে মাঝে মনে হয় কি দরকার এই জীবন রেখে । চলে যাই না ওপাড়ে । কিন্তু যেতে পারি না শুধু কিছু মানুষের জন্য । যারা আমার অতি আপন জন । আমি কোথায় হারিয়ে গেলে শুধু এরাই আমার জন্য ঘরের দুয়ার খুলে বসে থাকবে আমার অপেক্ষায় । মায়ার বাধন খুব খারাপ জিনিস । এটা আমাকে অনেক কষ্ট দেয় । কত আশা তাদের শুধু আমাকে ঘিরে কিন্তু আমি তাদের কোন আশাই পূর্ণ করতে পারছি না । ছেলেদের নাকি কাঁদতে হয় না কিন্তু আমার যখন খুব খারাপ লাগে আমি কাঁদি,নিঃশব্দে । যতক্ষণ না চোখের পানি শেষ হয় আমি কাঁদতেই থাকি । জীবনের এমন এক পর্যায়ে আমি এসেছি যে আমার পক্ষে সামনে বা পিছনে কোন দিকেই যাওয়া সম্ভব না । আমার এই লেখা হয়তো কেউ পড়বে হয়তো কেউ পড়বে না । কিন্তু আমার তাতে কিছু আসে যায় না । কারণ আমি জানি দিস ইস বুলশিট । অর্থহীন এই লেখা আসলে কারো মাথায় ঢুকবে না । মনে মনে হয়তো ভাববে কোন আবালে এই লেখা লেখছে । বাট আই ডোন্ট কেয়ার এবাউট দেট । তার ছেড়া এই মানুষের গল্প চলতেই থাকবে যত দিন না পর্যন্ত মানুষটি তার সুখের সন্ধান পাবে ।
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।