বারনিনি' র এক অসাধারণ সৃষ্টি। প্রসারপাইনা হচ্ছে সেরেস (Ceres)আর জুপিটার (Jupiter)এর কন্যা । পুরুষ চরিত্রটি হচ্ছে প্লুটো (Pluto) ।
ভেনাস , প্লুটোর হৃদয়ে ভালবাসার অংকুরোদগম করার জন্য মদনবাণ ছুড়ে মেরেছিল । সেই বাণে র্জজর প্লুটো , মাউন্ট এটনা থেকে বেরিয়ে , প্রসারপাইনা কে ছিনতাই করে নিয়ে যায় , হেইডসে (Hades) । প্লুটো (যমরাজ ) হচ্ছে হেইডসের (নরক বা আন্ডারওয়র্ালড ) অধির্কতা । প্লুটো একইসাথে জুপিটারের ভাই ছিল । তিনমাথা ওয়ালা কুকুরটার নাম হাইড্রা (Hydra) , হেইডস এর দ্্বাররক্ষী ।
প্রসারপাইনার মা সেরেস ছিলেন র্উবরতা আর প্রজনন এর দেবী । রাগে , ক্ষোভে পৃথিবীতে নেমে আসেন সেরেস । বন্ধ করে দেন শস্য উৎপাদন । পৃথিবীর যেখানেই তার পা পড়েছে , সেখানে ই হয়ে গেছে মরুভূমি ।
প্লুটো শেষ র্পযন্ত প্রসারপাইনাকে ছাড়তে বাধ্য হয় । কিন্তু তার আগে বিবাহের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে নেয় প্রসারপাইনার । খাইয়ে দে ছয়টি ডালিমের বীজ । সেই থেকে প্রসারপাইনা ছয়মাস থাকে মায়ের কাছে , ছয়মাস প্লুটোর কাছে । যে ছয়মাস মায়ের কাছে থাকে সে ছয়মাস পৃথিবীতে বসন্তকাল ।
প্রথম ছবিটাতে প্লুটোর শক্তির অনুপম প্রর্দশনী। পেশীবহুল শরীর , তার দৃপ্ত ভঙ্গি । পায়ের ফরোয়র্াড পজিশনের মধ্যে দিয়ে প্রকাশ পায় বিজিতের উল্লাস । তবে মজার ব্যপার হচ্ছে প্লুটোর মুখাবয়বে একধরনের সৌম সমাহিত ভাব আছে ।
দ্্বিতীয় ছবিতে হাইড্রার দুপায়ের রিভর্াস ভি (V ) নিশ্চিত করে তার অনমনীয় রক্ষণ ব্যুহ ।
প্রসারপাইনা র বাম হাত ঠেলে ধরেছে , প্লুটোর মুখ । আর তার শরীরের তীব্র বাকানো ভঙ্গি থেকে বোঝা যায় প্রসারপাইনা র আকুল অর্াতনাদ । চোখে পানি এবং বাতাসে উড়ন্ত চুল স্রষ্টার কাছে পৌছে দিচ্ছে মুক্তির প্রর্াথনা ।
তৃতীয় ছবিতে বারনিনির অনুপম শিল্প দেখতে পাই , প্রসারপাইনা র শরীরে প্লুটোর হাতের আঙ্গুল দেখে ।
ভর্াস্কয টায় একধরনের দ্্বন্দ উপস্থাপন হয়েছে । ডান দিক থেকে দেখলে প্লুটোর বিজয় , বাম দিক থেকে প্রসারপাইনা র ছাড়া পাবার আকুতি । সামনে থেকে দেখলে দুয়ের ব্যবধান গড়ে দিয়েছে হাইড্রা ।
আসলে এটার র্বননা দেওয়া পোস্টটার উদ্দেশ্য ছিল না । আমার জীবনের একটা মোড়ে , প্রসারপাইনার আগমন নিয়ে লিখতে চেয়েছিলাম ।
(চলবে)
=======================================
29 শে মে , 2006
রাত 12:43
কলাম্বিয়া ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৬ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


