somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালিবাগ ডাঃ গলি, মিতু ভাই এবং প্রজা কই এর গল্প

৩০ শে মে, ২০০৬ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি নটরডেম কলেজে র্ভতি হবার পর, মালিবাগ ডাক্তার গলিতে একটা মেসে উঠি । আমার মেজ ভাই ঢাকা চাকরী নিয়ে আসার সুবাদেই আসলে ঢাকা আসা হয়েছিল। তখন চট্টগ্রাম এর উপর কঠিন রাগ। মেট্রিক পরীক্ষার কোশ্চেন আউট হয়েছিল কুমিল্লা বের্াডে সে কারনে রাগ । সবকিছু ছেড়ে ভাইয়ের পিছন পিছন ঢাকা চলে আসলাম। আমাদের বাসাটা আসলে ভাড়া নিয়েছিল সিরাজগনজের কয়েকটা ছেলে । তারা সবাই ঘনিষ্ট বন্ধু । আমি , আমার ভাই , উনার দুই বন্ধু ঐ বাসায় গিয়ে উঠলাম । আমরা চরজন এক রুমে । বোঝেন অবস্থা । মেসের প্রধান আহবায়ক ডাঃ মিতু। তার অন্য সিরাজগনজের তিন বন্ধু ছিল । একজন উকিল , অন্যজন ছুটা বিজনেস, আরেকজন কোথায় যেন চাকরী করত ।

মিতু ভাই ছিলেন , হাসি খুশি এক অনন্য মানুষ।ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাস করেছেন, ঢাকায় প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামে ব্যস্ত। কিন্তু হাসির কোন অভাব ছিলনা তার মুখে।

আমাদের বাসায় রান্না করত এক র্খবকায় বুয়া। দরজা খুলার জন্য তার খুন্তি লাগত । বুয়া কে টাকা দেওয়া হত , উনি বাজার করতেন । প্রায়শই আমরা পচা মাছ খেতাম । একবার ফিস্ট হবে , যেই কথা সেই কাজ। রাজকই আনো। যেটা এনেছিল বুয়া সেটাকে প্রজাকই বলা যায় কিনা সন্দেহ।
ঢাকায় ঈশা হত্যা কান্ডের কথা আপনাদের মনে আছে , একই সময়ে লালমাটিয়ায় বুয়ার হাতে শিক্ষিকা এবং তার কন্যা নিহত হয়েছিল । তারপর পরই ছিল চারদিনের আওয়ামী হরতাল । একদল যাবে সিরাজগনজ, আরেকদল চট্টগ্রাম। যঅয়ার আগে মিতু ভাই আমাকে বটি দিয়ে গেল , বলল
'ছোটোভাই রাতে এইটা বালিশের নীচে রেখে ঘুমাবা'। তখন র্সবত্র বুয়া আতংক।

মিতু ভাই আমাকে ভীষণ স্নেহ করতেন । ছোটোভাই ডাকতে ডাকতে আমার নাম ভূলে গেলেন একসময় । বিয়ের পর হানিমুনে গেলেন কক্সবাজার আসার সময় সবার জন্য একটা শামুকের খোলে নাম লিখে আনলেন । আমারটায় লিখা ছিল 'ছোটোভাই' ।
মাঝে মাঝে উনার প্রেমিকা পরর্বতীতে বউ, আমাদের বাসায় আসতেন। ভাবী আসলে বাসায় একটা কান্ড হয়ে যেত।আসার সময় হয়তো সবার জন্য সিংগারা নিয়ে আসতেন। তাই নিয়ে সবাই কি খুশি । আসলে মিতু ভাইয়ের প্রানোচ্ছল হাসিটাই সবকিছু পালটে দিত।
মিতু ভাই বিয়ের আগে প্রতিদিন বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতেন আর আমাকে দেখাতেন , ' কি ছোটভাই কেমন লাগে, বোয়ে করবা' । সন্ধ্যায় এসেই গান জুড়ে দিতেন ,
'জোয়ান জোয়ান পোলাপান শুন দিয়া মন
করতে হবে এবার বিয়া হইছে র্নিধারণ
26 বচ্ছর বয়েস হইছে আর ছাড়ান নাই
করতে হবে এবার বিয়া মনে রাখা চাই
বিয়া এখন না করলে, পরে করতে পারবা না
বুইড়া হইয়া গেলে পরে ডিমান্ড থাকবে না ' ।

কোথায় হারিয়ে গেলেন আজো খুজি আমি ...।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×