somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধি যখন হাঁটুতে

০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন ক্রয় করতে চায়। নিতান্তই মহৎ , কিন্তু বালক সুলভ উদ্দেশ্য। আমাদের সমদ্্র সীমায় থাই এবং ভারতীয় জলদস্যুদের মৎস্য লুণ্ঠন রহিত করনের জন্য এই সাবমেরিন কিনতে চায়। নতুন সাবমেরিন পয়সায় কুলোবে না তাই পুরোনো বাতিল হলেও চলবে, নৌবাহিনী ঠিকঠাক করে ব্যবহার করবে।

ভাই ও বোনেরা এরকম একটা নাদান ইচ্ছা শুনলে কি ভালই না লাগে। মাছ রক্ষায় সাবমেরিন। কি মহাপরিকল্পনা। প্রত্যেক র্নিবাচনের আগে আমাদের নেতারা এরকম অনেক নাদান ইচ্ছার জন্ম দেন আমাদের বাহিনীগুলোর হাঁটুতে। মাইন্ড খাবেন না, বাহিনীর বুদ্ধি হাঁটুতে রাখার যৌক্তিক কারণ আছে। আরেক দিন বলবো।

এর আগের র্নিবাচনে শখ হয়েছিল মিগ বিমান ক্রয়ের। অনেক জটিল কারণ ছিলো কেনার। দেশের আকাশ অরক্ষিত, যে কোন সময় বিদেশী শত্রুর আক্রমণে ছিন্নভিন্ন হবে দেশ মাতৃকা। মিগ কিনে সরাকরী দলের ফায়দা হলো 800 কোটি টাকারও বেশী। সেই টাকায় হলো ইলেকশন। এটা এখন নিয়ম হয়ে গেছে। এবার সাবমেরিন এর নামে বিপুল টাকা মারা হবে, সেই টাকায় হবে র্নিবাচন।

=======================================

একটা বাস্তব অভিজ্ঞতা বলি। সুন্দরবনে কাঠ চোর পাহারা দেওয়ার জন্য উন্নত মানের ডাবল ইনজিন স্পিড বোট ছোট সাইজের দুটো এবং বড় একটি। আরো কিছু বোট আছে , কিন্তু সেগুলো দিয়ে চোর ধরার চাইতে সিনেমার শু্যটিং করা ভাল, ও মাঝিরে ............ ।

বাংলাদেশের আয়তনের শতকরা চার ভাগ হচ্ছে সুন্দরবন। সম্পদের অভাব নেই কাঠ, মধু, মাছ প্রধান। খুলনা নিউজপ্রিন্ট মিল থেকে কাঠ বাবদ পাওনা চার কোটি (তিন বছর আগের কথা), ঢাকা ম্যাচ থেকে ও বড় অংকের টাকা পাওনা।

যার সূত্রে এসব জেনেছি তিনি নিজে সেবছর চার কোটি টাকার চোরাই কাঠ উদ্ধার করেছেন।
কিন্তু দুঃখজনক হচ্ছে কোন উৎসাহ ব্যনজক পুরষ্কার উনাকে দেওয়া হয়নি।

উনার খুব আক্ষেপ কিছু হাই স্পিড বোট কেনা হলে সুন্দরবনের রাজস্ব আরো বাড়বে।

বোট কেনা হলে আবার যারা চুরি করে তাদের মুসিবৎ , তাই আর বোট কেনা হয়না। আর উনি জান দিয়ে কাজ করে শুধু হয়রান হন। আর আমরা গালি দিই সরকারী র্কমচারী মানে অসৎ।

=======================================

বঙ্গোপসাগেরর মাছ দিয়েই আমাদের মাছ রপ্তানী আয় অন্তত বিশ গুণ করা যায়। বিশেষ ভাবে অজ্ঞরা বার বার বলে যাচ্ছেন। সে সুবাদে বছর কয়েক আগে কেনা হল সোনার টেকনোলজী সম্বলিত টাগবোট কোরিয়া থেকে। পানিতে নামানোর মাত্রই সোনার টেকনোলজি, সোনাদিয়ার
পথ ধরলো। আবার রিপেয়ার আবার ব্যবসা।

=======================================

কথা হচ্ছে আমাদের সমুদ্্রসীমা সুরক্ষিত করা দরকার সেজন্য কি চাই ? চাই আন্তরিকতা, একটি পরিসংখ্যান ভিত্তিক মডেলিং কোন সময় মাছ ধারার সিজন, কোন সময় বিদেশী দস্যুরা চুরি করতে আসে, কোন জায়গাগুলো মাছ ধরার চিহ্নিত ক্ষেত্র। ব্যস এবার সময়মতো শক্তিশালী টাগবোট নিয়ে সময়মতো হানা দাও , মাছ চুরি কমে যাবে আশি শতাংশ। একটা নুলো ভাংগা সাবমেরিনের দামে সম্ভবত নতুন খুব ভালো টাগবোট 20 টা কেনা যায়।

=======================================

আমাদের নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী কে ঢেলে সাজানো দরকার।
বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী।

যুদ্ধটা কার সাথে , আমাদের সবচেয়ে কাছের দেশের যে বাহিনী তাদের সমকক্ষ হতে হলে প্রতিরক্ষা বাজেট করতে হবে এখনকার অন্তত 25 গুণ , এবং সেটা আগামী 20 বছর ধরে। সেটা কি আদৌ সম্ভব। পাকিস্তান ঐ চেষ্টা করেছে, দেশের মানুষ মূরুক্ষু রেখে বোমা বানিয়েছে। সাবাশ জিন্দাবাদ।

আটটা মিগ এর সাথে সতেরশো ফাইটার জেটের কম্পারিজনে নাই গেলাম।

তবে তাই বলে যুদ্ধ থেমে নেই। শুরু হয়ে গেছে। পিঁয়াজ , আদা, রসুন , চিনি , শাড়ী , সিনেমা, মডেল, চ্যানেল সব ক্ষেত্রে আমাদের দেশ এখন দখল হয়ে গেছে। এই সহজ বিষয়টা আমাদের সেনা পতিরা বোঝেন না , কারণ উনাদের বুদ্ধি হাঁটুতে থাকে।
======================================

এই যে দখলদারিত্ব এটা থেকে মুক্তির জন্য নিজেদের সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রথম যোগত্যা। নিজেদের সম্পদের বলতে সেটা সুন্দরবনের গোলপাতা থেকে ক্লাস ওয়ানের বাচ্চা সবাইকেই কাভার করে।

মিগ কেনার টাকা হয়, স্কুলের শিক্ষকদের বেতন দেওয়ার সময় সরকারের টাকার সংকট হয়। ঢাকার সৌন্র্দয র্বধনের জন্য 450 কোটি টাকা ব্যয় করা যায়, উত্তরঞ্চালে মংগা নিয়ন্ত্রনের জন্য 400 কোটি টাকার শিল্পায়ন করা যায় না। ঢাকা শহরে কোটি টাকা ব্যয়ে স্টিলের ইলিশ মাছ বানানো যায়, টানবাজারের পুর্নবাসন করা যায় না।

=======================================

সেনাবাহিনীর কাজ কি?
যুদ্ধ করা। যুদ্ধের সময় এর উদ্ভব। যুদ্ধ শেষ হলে এই যে সেনা এরা কি করবে ? নতুন কোন কাজেও সেনারা যেতে চায়না। সেনাদের প্রয়োজন জিইয়ে রাখার জন্যই যুদ্ধের রাজনীতির জন্ম। আমেরিকা যার একটি প্রকৃষ্ট উদাহরণ।

=====================================

এবার একটি কল্প কাহিনী চিন্তা করি।

সাগরের তলদেশে পেরিস্কোপ এর ভিউ পের্াট এ চোখ রাখা অবস্থায় নিঃশব্দে হেসে উঠে মো. আলী আলু ।
পাইছি বেগম পাইছি সাগরের সবচেয়ে বড় পোয়াতি মাছ টার দেখা পাইছি। মাছ টা ঠিক আলুর মতোই বছর বছর নতুন ব্যবসা বিইয়ে যাচ্ছে। এত ব্যবসা এত কাল কেমনে পেটে রেখেছিল , বোঝা যায় না। মাছ টাকে দেখে আলু সাহেবের পেটে নতুন একটা ব্যবসা মোচড় দিলো।
কি যন্ত্রণা প্রমোদ বিহারের সময়ও , উফ। ঐ সারেং নৌকা উপরে তোল আমার ডাক পড়ছে বড় কামের । এই সব কাম তিনি যত্র তত্র করেন না, এজন্য মিন্টু রোডে সরকারী বাসভবন বরাদ্দ আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×