somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবহেলিত লাল-সবুজঃ ধন্য ব্লগ সমাজ

২৪ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৪'শে ডিসেম্বর। ১৬' ই ডিসেম্বর বিজয় দিবস, পার হয়ে ৮ দিন হয়েছে।

বিশ্বকাপের জন্য আলাদা আয়োজন হয়েছে, কোন ব্লগার ২০০ পোস্ট করলে সাধুবাদ দিয়ে পোস্ট হয়েছে, ফ্লাডার বধে তড়িৎ ব্যবস্থা হয়েছে, কিন্তু বিজয়ের মাস শব্দ দুটো উচ্চারণে কেন এত তীব্র অনীহা সেটা আমার বোধগম্য নয়।

এই বিষয় নিয়ে অনেক ব্লগারই সরব(!@@!312851, !@@!312852) হয়েছেন, পোস্ট দিয়েছেন। আমরা অনেকেই মতৈক্য ঘোষণা করে মন্তব্য দিয়েছি। এই পোস্ট ১৬'ই ডিসেম্বরের দিন দিতে পারতাম কিন্তু দিইনি। কারণ দেখতে চেয়েছি ব্লগ কর্তৃপক্ষের বোধের উদয় হয় কি না। কিংবা হয়তোবা আমার কাছে যেটা বোধ, সেটা তাদের কাছে নির্বোধ আচরণ।

একজন ব্লগারের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী দুষ্কৃতিকারী নিম্নমানের পোস্ট ফ্লাডিং করে গেলেন। আমরা সমস্ত ব্লগ সমাজ জেগে উঠেছি এই প্রত্যয়ে; যে আমাদের সহ ব্লগারের মান আমাদের রাখতে হবে। দুর্দান্ত সুন্দর কিছু পোস্ট হয়েছে এ সময়। আমার মনে পড়ছে এ মুহুর্তে !@@!312935 ও !@@!312937 !@@!312938 পোস্টের কথা। ব্লগের মাথা নোটিশবোর্ড নড়েচড়ে বসেছেন এ ঘটনায়। তারা এ সমস্যা সমাধান কল্পে ঝাঁপিয়ে পড়েছেন, মতামত নিচ্ছেন ব্লগারদের। সবাই সমাধানের পথ খুঁজছেন। সমাধানের পথ নিয়ে যত মতই থাকুক, পছন্দ হোক বা না হোক,সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়াকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই।

অনেক ভূঁইফোড় ব্লগারের আগমন হয়েছে, নতুন হচ্ছে। এখানে প্রছন্ন একটা মেমব্রেন দেখা যায়। জামায়েত ইসলামের দোষ ত্রু টি কেউ ধরলেই ইসলাম বিরোধী, আওয়ামী লীগার, ভারতপন্থী এবং সর্বোপরি তথাকথিত প্রগতিশীল তকমা লাগিয়ে ব্যাক্তি এবং দলীয় পরিচয় সামনে আনা হচ্ছে, বক্তব্য পিছনে নেওয়া হচ্ছে। অথচ আমি এখানে এখনো বাংলাদেশ ছাত্রদল, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট কিংবা ছাত্রমৈত্রীর কোনো ব্লগ দেখিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর দেখেছি। দলীয় প্রোপাগান্ডা নিয়ে কারা এখানে সর্বোচ্চ সক্রিয় সেটা বুঝাবার জন্য এই দুই লাইনই যথেষ্ট।

একজন ব্লগারের নাম ব্যবহার করে অশালীন পোস্ট দেওয়ায় ব্লগ সমাজ ভীষণ সচেতনতা দেখালো। সেই সময় যারা ফ্লাডিং করেছিলেন তাদের প্রশংসার বান বইছে । সেই একই ব্লগাররা (সাথে আমি নিজেও ছিলাম) যখন সাঈয়্যেদ ইসমাঈল কীব্রিয়্যাহ কর্তৃক পাকিস্তানী পতাকা ব্লগে ওড়ানোর বিরুদ্ধে ফ্লাডিং করেছেন তখন প্রশংসার বান দূরে থাক, একটু খানি প্রশংসা কারো হাত গলে পড়েনি। বরং সেটা আমাদের অবিমৃষ্যকারিতা
হিসেবে দেখা হয়েছে।

নগ্ন ছবির বিরুদ্ধে সবাই সোচ্চার, নারী অধিকারে সোচ্চার, বিশ্বকাপ ফুটবলে সোচ্চার। শুধুমাত্র রাসেল(.........) কে ব্যান করবার জন্য অন্তত নতুন ব্লগার জন্মেছে ১০ জন।

বিজয়ের মাসে ব্লগের এক কোণায় জাতীয় পতাকা উড্ডীয়মান রাখতে শুধু মাত্র কতিপয় তথাকথিত প্রগতিশীল, মুক্তমনা ব্লগার সোচ্চার। ব্লগ কর্তৃপক্ষ কানে ছিপি আর মুখে কুলুপ এঁটে বসে আছে। ব্লগের অন্য ব্লগাররা যারা হরদম একে ওকে অনৈসলামিক, আওয়ামী, অশ্লীল, দেশের উন্নয়ন পরিপন্থী লেবেল সেঁটে দিচ্ছে তারা এখনো লেবেল লাগানোতেই ব্যস্ত, পতাকার কথা ভাববার সময় তাদের নেই।

ব্লগের এক কোণে জাতীয় পতাকা কি দেশকে পিছিয়ে দেয়? জাতীয় পতাকা আমাদেরকে এক লহমায় ৩৫ বছর আগে নিয়ে যায় সেটাই জাতীয় পতাকার অপরাধ।

কর্তৃপক্ষের অবস্থান নিয়ে আমার মাথাব্যাথা নেই, কারণ ব্লগে কিছুদিন বিচরণ করার সুবাদে এবং ঐতিহাসিক ভাবে জানি কর্তৃপক্ষ এরকমই হয়। লাক্স সুন্দরীর চেহারা কিংবা উমরাও জান কিংবা "S is for silence: a hair raising crime fiction"
ব্লগের বুক পকেটে সেঁটে দেওয়া যায়, কিন্তু লাল-সবুজ ব্লগের হাতায় ও দেওয়া যায় না।

আমার প্রশ্ন এই সব বদ্ধমনা কিংবা শক্তমনাদের নিয়ে, তারা সব বিষয়েই ফাল পাড়েন কিন্তু লাল-সবুজে তারা এত মিইয়ে কেনো যান ?

** খবরে প্রকাশ আমার বড় ভাই আমার জন্য লাল-সবুজের একটা শাল/আলোয়ান কিনেছেন,
তিনি আমার জন্য অনেক কিছুই করেছেন কিন্তু কখনোই ধন্যবাদ জানানো হয়নি, এই শালটার জন্য এই লিখার মধ্য দিয়ে তাকে ধন্যবাদ দিলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ রাত ১০:২০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×