somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তধারা এবং বইমেলা -১

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একুশের বইমেলা নিয়ে উচ্ছসিত ছিলাম কলেজ লাইফে। ভীষণ আনন্দিত এবং উদ্বেলিত থাকতাম ঐ সময়টায়। পরে পরে সেই উচ্ছাস আর ছিল না। শেষ কয়েক বছর বইমেলায় যাওয়া হয়েছে অনেকটা অভ্যেসের বশে। একটা বইমেলা আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল এবং সেই আনন্দ আমি আজও অনুভব করি। মুক্তধারা বাংলাদেশের বড় বড় জেলা শহরগুলোতে বইমেলার আয়োজন করতো। সেই বইমেলার দুই স্টলের মাঝে করিডোরে হাঁটার ছন্দ আমি এখনও ভুলতে পারিনা। শিশু-কিশোরদের জন্য এত বই বের করতেন চিত্তদা যেটা এখনকারও কোন পাবলিশার এর জন্য কল্পনা। মুক্তধারাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসলো না। প্রিয়জন হারানোর একটা অনুভূতি হয় যখন ভাবি মুক্তধারা আর আগের মত বই বের করে না, বইমেলা করে না।

সেই মাগ্যির যুগে যখন একটা টিনটিন আশি টাকা, তখন ক্যাপ্টেন কুক (রঙ্গিন ছবি সহ) কিনেছি আঠারো টাকায়। এখন ভাবলে নিজের চোখে এক হাভাতে টোকাইয়ের চেহারা ভেসে উঠে যে দুই হাত উপচে পড়ার পরও নিতে চায়। বাংলাদেশে একমাত্র মুক্তধারাই কম দামে রঙ্গীন ছবি সহ এরকম চমৎকার সব বই দিত। এ ধরণের বই অবশ্য ভারতে বেশ অনেক পাবলিশার দেয়। যায় যায় দিন, মানবজমিন কিংবা রসে ভরা টাংকি পত্রিকার জন্য বিনিয়োগকারীর অভাব হয়না, কিন্তু শিশুদের এক টুকরো স্বপ্ন পূরণের জন্য বিনিয়োগকারীর অভাব হয়। বসুন্ধরা সিটি কমপ্লেক্স হয়, ফার্মগেটে স্টিলের মাছ হয়, এম পি' দের ভর্তুকি দেয়া গাড়ী হয় কিন্তু মুক্তধারা, অগণিত অন্ধকার গলির মত বুজে যায়।

অনেকেই বলে এবং আমি নিজেও মাঝে মাঝে ভাবি আমি বোধ হয় স্বপ্ন দেখি, কিংবা অতি বাস্তবতার ঘেরে আটকে পড়া চিংড়ি আমি। কিন্তু আমার ভীষণ কষ্ট হয় মুক্তধারার
জন্য। আমার ভীষণ কষ্ট হয় এখনকার শিশুদের জন্য। তারা জানলো না কিভাবে রেডইন্ডিয়ান হত্যা হয়েছিল আমেরিকান মেইনল্যান্ডে, ক্যাপ্টেন কুকের কথা জানলো না, জানলো না তিতুমীরের বাঁশের কেল্লার কথা।

ভীষণ ব্যক্তিগত একটা পরাজয়ের মত মনে হয় আমার এই বিষয়টাকে।

একুশের বইমেলায় ১৯ ৯৮ এর পর যাওয়ার আগ্রহ পেতাম না, নির্দিষ্ট কয়েকটা স্টল ঘুরেই খালাস। বড় বেশী রকমের আলপটকা রোমান্সের বইয়ে মেলা ভর্তি থাকতো। বেশীরভাগ স্টলের মুখব্যাদান থাকতো হুমায়নে, ইমদাদুল হক মিলন, জাফর ইকবালে। অন্য সব লেখকের বই স্টলগুলোতে এবং পুরো বইমেলা জুড়ে এমনভাবে থাকতো যেন বইগুলো খুব লজ্জিত। হুমায়ুনের বইমেলায় ঠেলেঠুলে জায়গা করেছে, কৃপাধন্য তারা একটু খানি শ্বাস নিতে পেরে। মনে হতো যেন হাঁসের সভায়, বক ঢুকে পড়েছে। একটা বিবমিষা বোধ থেকে আগ্রহ হারিয়েছিলাম।

(চলবে )

* চিত্তরঞ্জন সাহা করকমলে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×