কতদিন অর্াট কলেজের সামনে বসে চা খাই না,
আজিজ মর্াকেটের দই-চিড়া
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিশ্বকাবাব
রাজ্জাক এর বিরিয়ানী
স্টার এর চিকেন টিক্কা
গভীর রাতে চাঁনখারপুল সোহাগে কলিজা দিয়ে পরোটা
ভালা কইরা সালাদ মামা, লেবু ডইলা;
টি.এস.সি র ভাপা পিঠা
রোকেয়া হলে সন্ধ্যায় আপুআপু তোয়াজ করে একটা কল দেওয়া ,
ফলিত পদর্ােথর সিড়িতে
মিলন ভাইয়ের ক্যান্টিনে হাজারো স্বপ্নের লালন
শাহবাগের মোড় থেকে টেনে -হিঁচড়ে বিপ্লব শহীদ মিনারে
নীলক্ষেতের নেশা জাগানো তেহারী
আর আমার দু-কূল ছাপিয়ে ফুঁসে ওঠা নদীর গল্প।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



