somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আস্ত ছিনতাইয়ের মস্ত বিবরণী -২

২৪ শে মে, ২০০৬ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছিনতাই এর পরের অনুভূতি খুব ভয়ংকর। টাকা যাওয়াটা খুব বড় বিষয় না । আমার একধরনের অসহায়ত্বের অনুভূতি হয়েছিল । স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি , আমার পুরো মাসের ইনকামের টাকা একজন এসে নিয়ে নিল । আমি কিছু করতে পারলাম না । এই কিছু করতে না পারার অনুভূতি কি পীড়াদায়ক আমি লিখে বোঝাতে পারবো না । আমার কখনো এরকম হয়নি । আমার সাথে থাকা বান্ধবী কে টিজ করেছে , আমি ভি. আই.পি রোডে শেরাটনের সামনে কলার ধরে ঝাকাইছি । আমার বোনের ব্যাগ টান দিয়ে নিয়ে গেল , ট্যাক্সির পেছনে আধা কিলোমিটার দৌড়িয়েছি। ব্যাগ উদ্ধার করতে পারি নাই , বাট আই ট্রায়েড মাই বেস্ট। আমার কাছ থেকে নিয়ে গেল আমি একটা কাঠ পুতলার মত দাড়িয়ে রইলাম । আমার মনে হয়েছিল , যদি আমার মাকে বলি , আমি কিছু করতে পারি নাই আম্মা । উনি বলবে তুই ঘর থেকে বাইর হয়া যা। ওঃ্থং ধ ভববষরহম ড়ভ ধহমঁরংয। আমি যদি মন্ত্রির পোলা হইতাম, এই টাকা-মোবাইল উদ্ধার করতে এক ঘন্টা লাগত । নিজেকে ক্ষমতাহীন , পঙ্গু অনুভব করেছিলাম তখন ।

কি করি ,আমার দোস্তর (অমি) সাথে আলাপ করলাম, ও বলল, 'থানায় কেস করতে হবে'।
আমি বললাম 'লাভ কি, শুধু শুধু সময় নষ্ট '। ও যেটা বলল সেটা আমার জীবনে আমি ভুলবনা ।
' তুমি তোমার জিনিস ফেরত পাবা না আমি জানি , কেস করে লাভ নাই , আমি জানি । কিন্তু তুমি যদি আজকে কিছু না করে চুপচাপ বাসায় চলে যাও , আজ থেকে দশ বছর বাদে কি বলবা নিজেকে । তুমি তোমার সার্মথ্যের মধ্যে যতটুকু সম্ভব , ততটুকু প্রতিবাদ ও করো নাই । প্রতিবাদ এমন একটা বিষয় , যেটা সম্ভব কি, অসম্ভব চিন্তা করে করা হয় না । এটা করতে হয় নিজেকে সমুন্নত রাখার জন্য । '

যাও এবার খই ভাজতে । ধানমন্ডি থানা । মনে হলো যেন কাক-বক-শকুন সব একত্র হইছে । কিচির মিচির । ও. সি নাই , স্যার জগিং এ গেছে । কিছুক্ষণ অপেক্ষা করার পর , তিনি আসলেন একজন এস. আই কে বললেন বিষয়টা দেখতে । আমার ঐ বন্ধু মুখে হম্বি-তম্বি ,কিন্তু ওইখানে গিয়া দেখি লাচ্ছা সেমাই হয়া গেছে । এস. আই (নাম ভুলে গেছি ) সাহেব বেশ ভাল, ইয়ং । পরীবাগ যাওয়া হল ।

রাস্তায় দাড়িয়ে ছিনতাইয়ের অনুপুংখ র্বণনা দিলাম। কেমনে নিল , কি নিল , নিয়ে ওরা কোনদিকে গেল । এর মধ্যে হাবিলদার (মনে হয়) একজন জিজ্ঞাসা করতে লাগল,
'' কোন মডেলের সেট ''
'' নোকিয়া ৩১০০''
'' কত টাকা ''
আমার ধারণা হওয়া শুরু হল , লাভের বখরায় যাতে কম না পড়ে , তাই এত জিজ্ঞাসাবাদ

এদিকে এস. আই সাহেব , তার কাহিনী বলা , শুরু করেছেন । আমার দোস্ত ফোনে গুটুর - গুটুর শুরু করছে প্রেমিকার সাথে ।

'' ভাই জানেন পুলিশের চাকরী নেওয়ার পর থেকে বিয়ে শাদীতে যাই না , আত্মীয় স্বজনের । লোকজন কেমন করে জানি দেখে । আমি অমুকের পোলা , বা অমুকের স্বামী বা অমুকের বাপ হিসেবে দেখে না । পুলিশ হিসেবে দেখে । গত সাত মাসে দুইটা পোস্টিং । বাচ্চাটার বয়স ৩ বছর , কতদিন বউ-বাচ্চারে দেখিনা । ''

যাই হোক , শেষ র্পযন্ত ওই এস. আই বললেন , ইর্স্টান প্লাজার সামনে যে আইল্যান্ড তার একপাশ পরে ধানমন্ডি থানায় আরেক পাশ রমনা থানায় । আমারটা পরছে রমনা থানায় । বোঝো ল্যাঠা । এবার রমনা থানা থেকে একটা গাড়ি আসল । এর মধ্যে লোকজন দেখে যাচ্ছে , একগাদা পুলিশ জটলা , মাঝখানে আমি কুতুব । রমনা থানার গাড়িটা আসার পর ঠিক হলো , আমি -রমনা থানার এস. আই ড্রাইভারের পাশে বসে পুরা এলাকা চককর দিব । এরা এডিক্টেড , কোথাও বসে মাল টানার সময় যদি ধরা যায় । ওরা আমাদের মত অত বেকুব না , অনেকক্ষণ ঘোরাঘুরি করে ও পাই নাই ।

রাত দশটায় গেলাম রমনা থানা , জি.ডি করব। এর আগে ও একবার জি.ডি করছি, কিন্তু বছর দুই আগে । আমি ফরম্যাট তৈরী করে ওখানে যার টেবিলে বসে লিখতেছি তারে দেখাইলাম । ওরা পছন্দ করে ওদের কাছ থেকে ইনসট্রাকশন নিয়ে লিখা। আমি ইনসট্রাকশন নিই নাই বলে , এই শালা মনে হয় ক্ষেপে গিয়ে খেকঁশিয়ালের মত করে উঠল ,

''আপনারা ঢাকা র্ভাসিটিতে পড়েন, জানেন না , কেমনে লিখতে হয় '
আমরা যেন জি.ডি লিখা শিখি র্ভাসিটিতে।
যদিও আমার লিখাটা ঠিক ছিল , ওটাই নিয়েছে শেষ র্পযন্ত ।

কোন কিছুই আর পাইনি ।

** যারা পড়বেন তাদের অনুরোধ করবো, ছিনতাই এর পরের অনুভূতি দু কথায় লিখতে ।


=======================================
২৪ শে মে ২০০৬
সন্ধ্যা ৭:১১
কলাম্বিয়া ।


সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৩৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×