somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি ও দিন বদলের কর্মীদের তান্ডব

০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১০ ফেব্রুয়ারী ২০১০ তারিখ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের দখলে। এরপর থেকেই শুরু হয়েছে দিন বদল। ক্যাম্পাসে যত্রতত্র যাকে তাকে মারধর, চাঁদাবাজি, সিট দখল, গ্রুপিং, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, শিক্ষক পেটানো, ছাত্রী লাঞ্চনা, বোমা বানাতে গিয়ে আহত হওয়া, নামাজি ছাত্রদের মারধর ইত্যাদি কর্মকান্ডে অতিষ্ট সাধারণ ছাত্র-ছাত্রী।

ঘটনা ১ : রাবি এস. এম. হলে বেলাল নামের এক ছাত্রের কাছে যায় ছাত্রলীগের কর্মীরা। তারা তার কাছ থেকে তার মোবাইলটা খুব ভাল লেগেছে বলে নিয়ে যায়। যেটি আর কখনো ফেরত আসবে বলে সে মনে করেনা।

ঘটনা ২: জিয়া হলে মাস্টার্সের এক ছাত্রের সংগে কথা বলতে বলতে ছাত্রলীগের কর্মীরা জানতে পারে তার এক বন্ধু তাকে কোন এক সময় "ইয়ুথ ওয়েভ" নামে এক পত্রিকা উপহার দিয়েছিল। তারা পরে তার রুম সার্চ করে "ইয়ুথ ওয়েভ" ও "ছাত্র সংবাদ" নামের দুটি পত্রিকার কপি পায়। তারা সাদা কাগজে তার কাছ থেকে লিখে নেয় যে- তার রুম থেকে দুটি জেহাদী বই পাওয়া গেছে। পরে তাকে ঐ হলের এক নেতার রুমে নিয়ে গিয়ে মারধর করে এবং হল থেকে বের করে দেয়। হল থেকে বের করার সময় তাকে বলে- পারলে ৪বছর পরে এসে প্রতিশোধ নিয়ে যাস্।

ঘটনা ৩: হলে যারা থাকবে তাদের সবাইকে লীগের মিছিলে যাওয়া বাধ্যতামূলক। এব্যপারে প্রতিবন্ধীদেরও ছাড় নেই।
জিয়া হলে এক নামাজি ছাত্র শারিরীক প্রতিবন্ধী। তার এক পা বাঁকা অনেকটা পোলিও রোগীদের মতন। তাকেও তারা বাধ্য করেছে তাদের মিছিলে যেতে। মিছিলে সবাই দ্রুত হাঁটে আর সে সবার সাত আট হাত পেছনে পেছনে হেঁটে হেঁটে মিছিল করে। কি নির্মম।

ঘটনা ৪: হলের প্রত্যেকটা ছেলেকেই ছাত্রলীগকে চাঁদা দিতে হবে। চাঁদার পরিমান ন্যুনতম ২০০ টাকা। এটা নাকি ছাত্র কল্যাণে ব্যয় হবে।
বিশ্ববিদ্যালয়ের সবাই জানে এ টাকা ব্যবহার হবে তাদের অস্ত্র কিনতে এবং মাদক নেশা মেটাতে।

ঘটনা ৫: ছাত্রলীগ ছাত্রশিবিরের রুম ভাংচুর করতে গিয়ে কয়েকশত সমর্থক ফরম পায়। তারপরই শুরু হয় চাঁদাবাজির আরেক নতুন খেলা। ফরমে উল্লেখিত মোবাইল নাম্বারে কল করে চাঁদা চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে চাঁদা না দিলে পুলিশে ধরিয়ে দেবে এছাড়া আরওতো হয়রানি আছেই। ঘটনাক্রমে ছাত্রলীগেরই এক কর্মীর নামের ফরম পাওয়া যায় মাদার বকস্ হলে। যে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার আগে ফরম পূরন করেছিল বন্ধুর অনুরোধ রাখতে গিয়ে। তাকে ১০হাজার টাকা দিতে বলা হলেও পরে কিছু কমে সে ম্যানেজ করে। কিন্তু হল ছাড়া হয় সন্দেহের কারণে।

ঘটনা ৬: শুধুমাত্র নামাজ পড়ার কারনে মারধর করা হয়েছে বঙ্গবন্ধু হল, জিয়া হল, সোহরাওয়ার্দী হলে কয়েকটি নিরীহ ছাত্রকে।

এছাড়াও আরো অসংখ্য ঘটনা ঘটছে রাবি ক্যাম্পাসে কিছু আমরা জানছি আবার অনেক কিছুই জানছিনা। ছাত্রী নির্যাতন এবং শিক্ষক পেটানোর ঘটনা সবারই জানা।

ঘটনা গুলো জানালাম একান্তই আমার নিজের পর্যবেক্ষণ থেকে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×