somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ, কাদের জন্য?

১৬ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

01.
সরকারি নিয়ম অনুযায়ী আজকের দিনটি পালনের জন্য প্রতি জেলায় 25,000/- টাকা করে বরাদ্দ দেয়া হয়। এই টাকার মধ্যে জেলা প্রশাসনকে যে কাজগুলো করতে হয় তা মোটামুটি এরকম-

1। কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন
2। জেলখানা, হাসপাতাল, এতিমখানায় খাবার বিতরণ
3। মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও আপ্যায়ন
4। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য গাড়ি রিকু্যইজিশন
5। প্যান্ডেল নির্মাণ
6। অংশগ্রহনকারীদের জন্য পুরস্কার ও আপ্যায়ন

স্বভাবতই পঁচিশ হাজার টাকা গাড়ি রিকু্যইজিশনেই খরচ হয়ে যায় এবং সর্বমোট খরচ গিয়ে দাঁড়ায় সাড়ে তিন কখনো কখনো 4 লাখে (আমার জেলার পরিসংখ্যাণ থেকে বলছি)।

এ টাকা আসে কোত্থেকে? আসে, চাঁদাবাজি করে। কর্তৃপ স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বলে দেন, আপনারা 30 হাজার টাকা দেবেন।

-পরিবহন মালিক সমিতি আপনারা 20 হাজার টাকা দেবেন।
-ব্রিক ফিলড মালিক সমিতি 50 হাজার টাকা দেবেন।
-পরিবহন শ্রমিকরা 20 হাজার টাকা দেবেন।

এভাবে কিছু ব্যাক্তি/প্রতিষ্ঠানকে ঠিক করা হয় অর্থের যোগান হিসেবে। কোন কোন েেত্র এমন লোক/প্রতিষ্ঠানকে ঠিক করা হয় যাদের কোন না কোন দুর্বলতা আছে। যার দুর্বলতা যত বেশি তার জন্য চাঁদার পরিমাণ তত বেশি। যেমনঃ ব্রিক ফিলড করেছে, লাইসেনস করেনি। অথবা এমন জায়গায় করেছে যেখানে ব্রিক ফিলড আইনত দন্ডনীয়। একটা উপল্যে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করা হয় এবং চাঁদা পরিশোধ সাপে েতাদের ব্রিক ফিলেডর উপর কোন অ্যাকশন নেয়া হয় না। প্রতিটি েেত্র একই কান্ড কথা প্রযোজ্য।

02.
বিজয় দিবস উদযাপন কমিটি অনেকটা নিম্নরূপ ঃ
--আহবায়ক -অতিরিক্ত জেলা প্রশাসক
--সার্বিক তত্ত্বাবধানে -পুলিশ সুপার
--যাতায়াত ও পরিবহন -ট্রাফিক সার্জেন্ট
--আইন-শৃঙ্খলা -আনসার-ভিডিপির নেতৃস্থানীয় কেউ
নিচের দিকের পদগুলো স্থানীয় রাজনৈতিক চেলা-চামুন্ডাদের।

কখনো কখনো আগের বছরের কমিটিতে কোন পরিবর্তন না করেই নতুন কমিটি ঘোষণা করা হয় (এবারের কমিটিতে তাই হয়েছে এবং কয়েকজন মৃত ব্যক্তির নামও পাওয়া গেছে সেই কমিটিতে)।

03.
এবার আসি খরচের হিসাবে....
পুলিশ সুপার বললেন, প্যান্ডেল বাবদ 50 হাজার। বিল পাস...
ট্রাফিক সার্জেন্ট বললেন, গাড়ি রিকু্যইজিশন, তেল খরচ ও অন্যান্য 30 হাজার। বিল পাস...

এভাবেই থোক বরাদ্দ পান সবাই।

04.
--এমন একটি মহান দিবস পালনের জন্য অবৈধ ভাবে চাঁদা আদায় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--আদায়কৃত টাকা ভাগ করে নেন কিছু সুবিধাবাদি।
--এই সম্পূর্ণ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারা থাকেন অচ্ছূত। (দু'একজন বাদে, যারা ভাল করে রাজনীতি বুঝে নিতে পেরেছেন)

কেউ ভাবেন না--
--এমন একটি পবিত্র দিন প্রতি বছরই অপবিত্র হয়।
--যাদের জন্য এ অর্জন তাদের একটু খোজ নেয়া উচিত।

তাহলে
প্রিয় পাঠক,
বলবেন কি
আজ, কাদের জন্য?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×