চারুলতা,
তুমি এলে সুদূরের সেই জলজ অগোচরে,
প্রতিটি রাতের ইনসমনিয়ায় অথবা প্রতিটি ভোরে,
রাত জাগা গল্পে নাহয় গহীন দিনের ঘুমে,
প্রথম প্রেমিকা নও শুধু শেষ ঠোঁট চুমে,
চারুলতা,
তুমি জানো বিবস কবি আজ বর্ণহীন,
চারুলতা,
কলমের কালিতে যে শুধু তুমি বিলীন,
সহস্র কালিকার চুলে,আমি বারবার যাই ভুলে,
চারুলতা,
তুমি এ ভালবাসা আজ নাও তুলে,
বিষন্ন মনে আজ বিরহী দুরত্বে,
অন্তর্লীন হয় বারে বার নিশ্চুপ শর্তে,
চারুলতার চুপকথায় ভালবাসার ভয় হয়,
মুসাফির তো কাফের চারু, বন্ধী হতে নয়,
কাফেরের ক্লান্তি তৃষ্ণার চোখ তোর কালিমায়,
প্রতিটা সাইমুমে মুসাফির হারায়, অন্তর্জালহয় বিনিদ্রায়।
চারুলতা,
সব ভালবাসায় গগনে পড়ানো হয়না সিঁদুর,
চারু. . . . ,
মুসাফির হারিয়ে যায়, শুধু ভালবেসে বহুদূর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


