জানিস !
সেবার আমার কবিতাটা লেখা হয়েই যেত
তোকে দেখতে দেখতেই সময় গড়িয়ে গেল
সেবারও সাদা কাগজ আর কলম হাতে ফিরে এলাম
সন্ধ্যার ঝাপসা আঁধারে নিশ্চুপ
জানিস !
সেদিন বিকেলেও কবিতা লিখবো বলে বসেছিলাম
দক্ষিনা বাতাসে তোর এলো চুলের মাতম
তোর অধরে চুল লেপ্টে যাওয়াও তুই নির্বাক
গোধূলীর এ দৃশ্য দেখে আমার কলম থেমে গিয়েছিলো
লেখা হয়ে উঠেনি হৃদয়ের কথা মালা
জানিস বালিকা !
এবার আমার কবিতা লেখা হয়েই যেত
জোসনা রাতে ছাদে একলা বালিকা
নিশ্চুপ বসে গায়ে মাখে জোসনার রঙ
মেঘ কালো চুলে জোসনার খেলা
উদাসী দৃষ্টি আকাশে সুখতারা পানে. . . .
অঝড়ে অশ্রু গড়ায় নরম গালে !
একি বালিকা !
তোর চোখে অশ্রু !
তোর অশ্রু দেখে থেমে গিয়েছিলো কলম
আর লিখতে পারিনি
হয়ে উঠেনি আমার কবিতা লেখা তোকে নিয়ে
জানিস !
এখনো আমি চিলেকোঠার জানালা দিয়ে তাকিয়ে থাকি তোর ছাদে
একটা সাদা কাগজ আর একটা বলপয়েন্ট নিয়ে
আর কবিতা লেখা হয় না আমার
বিকেল গড়িয় সন্ধ্যায় হয় তারপর নামে রাত্রি
আধ খাওয়া চাঁদ হারিয়ে হয় অমাবশ্যা !
তবুও আমার কবিতা লেখা হয়ে উঠে না
রাতের আঁধারে এখন আমি নেমে আসি ছাদে
তাকিয়ে থাকি নিকষ কালোয়
বালিকা জানিস ?
ঝুলে আছে সুখ তারা হয়ে আমার প্রথম প্রেম ,আমার কবিতা
তুই দৃষ্টির অগোচরে বলে.. . . . . . . ..
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।