মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই কয়েকজন শিশু সামনে এসে হাত পাতল.......সবার কাছেই ওরা সদকার টাকার জন্যে হাত পাতে......এটাই ওদের খাবার যোগারের একমাত্র মাধ্যম।
বলছিলাম সিরিয়ায় যুদ্ধবিদ্ধস্ত শিশুদের কথা।ওদের কারো বয়সই ছয়/সাত বছরের বেশী হবেনা।কারো হয়ত বাবা নেইঅথবা পঙ্গু, মা পর্দা করেন,হাত না পাতলে না খেয়ে থাকা লাগবে!!যে বয়সটায় ওদের স্কুলে যাওয়ার কথা,নতুন বইয়ের গন্ধ নেয়ার কথা,বড় হয়ে ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার সপ্ন দেখার কথা ওই বয়সটায় ওদের খাবার যোগারের জন্যে হাত পাততে হয়,কোন কোন দিন হয়ত ভাগ্যে কিছু ঝুটে,কোন কোন দিন একেবারেই কিছুনা।
সভ্যতার কথা যারা বলেন,মানবাধিকার এর কথা যারা বলেন তাদের দৌড় ঐ আশ্রয় দেয়া পর্যন্তই।আশ্রয় দেয়ার পর ঐ মানুষ গুলার কি হলো সেটা দেখার কেউ নাই!!এর মাধ্যে হঠাৎ হঠাৎ দুই একজন নানা কারনে শিরোনাম হোন...।কপাল শুধু তাদেরই খুলে,বাকি ৯৮ জনই থেকে যান আড়ালে।
পশ্চিমাদের চাপিয়ে দেয়া যুদ্ধে আজ সিরীয়ানরা নিজ গৃহে পরবাসী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

