প্রথম ছোয়া আকাশ আমার শব্দহীন প্রাণ,
শূন্য খাঁচার রাতের পাখি স্তব্ধ ম্লান।
ফনীমণসার কাঁটায় ফোঁটে নিশি জাগা ভোর,
একশ শরৎ লুকিয়ে বলে দুঃখগ্রাসী চোর।
মন্থর মেঘ নীরব পাখি ক্রন্দনেরই ধ্বনি,
প্রথম ছোয়া আকাশ আমার স্মৃতির পাতায় বন্দী।
অস্পষ্ট শব্দে আধার বলে রাতের আকাশ হয়না কবু একা, রাতভর আলো ছড়ায় ভরা পূর্ণিমার রেখা।
ছায়াপথ পাহাড়া দেয় র্নিঘুম যাত্রীর মতো,
উল্কারা ইতিউতি উকি দেয় রাত ভোর হয় যত।
কখনও বা প্রচন্ড অভিমানে ঝড়ে পড়ে কার্তিকের হিম ঝড়া কুয়াশার রাতভর আমার সাথে জাগে। মাকড়শারা অদ্ভুত দ্রুততায় বুনে চলে জাল,বেঁধে চলে প্রতিটা খোপে খোপে জ্বালাময়ী ভালোবাসা।
হঠাৎ হানা দেয় দমকা হাওয়া,মুহূর্তে শীতল করে সব!
কোথায় উড়ে যায় জোৎসনা চাঁদর...
আবারও স্বপ্ন বুনি রাত জেগে প্রতিটি প্রহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

