সন্ধ্যার মতো সমাপ্তি নিয়ে তোমার আকাশে নামি।
আলো নয়,অন্ধকার নয় তন্দ্রায় মিশেছি আমি।
তুমি থাকো নিশ্চিন্তে সদ্য ফোটা পলাশের মতো,জোৎসনা হয়ে নীরবে আমি দিচ্ছি পাহাড়া আলো আছে যতো।
আমি চেয়ে আছি তোমাকে আপলক দৃষ্টি তে নিশীতে নিশ্চুপ রাত্রি,
তাড়িয়ে দিও নাকো আমায় তুমি হে দুঃসপ্নের যাত্রি।
তোমাকে আলো দিতে
জোৎসনা থেকে নিয়েছিলাম কিছু আলো ধার,
মিশে আছো কি তুমি রজনী হয়ে কবিতার এপার ওপার।
আমি জাগি রাত তারার সাথে,সাথে জাগে নিহারিকা। তুমি ঘুমাও গভীর ঘুমে আমি জাগছি তোমার জন্য হয়ে তন্দ্রাহীন কুহেলিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

