ডায়েরীর পাতাগুলো তুর্ষ্ঞাত আজ,
এটাই বুঝি নিয়তি।
কলমের কালিগুলো জমাট বেধে আছে
তবুও কিসের যেন আকুতি।
কবিতগুলো পথ হারা,খুজে পাচ্ছেনা ছন্দ..
শব্দরা এলোমেলো,
স্বপ গুলো করছে রাতভর ক্রন্দন।
আমি ছিড়ে ফেলেছি ডায়রির পাতা,
যেখানে লিখা ছিল হাজারো স্বপ্নের কথা।
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
কারণ বিশ্বাস রাখি সার্থক হবে আমার রাত জাগা।
আবারও লিখবো নতুন করে কবিতা,
আমি জানি,
শেষ খেয়ার যাত্রী হয়ে নীরবতার অন্তীম অরণ্যে,
কেউ এসে জোড়া লাগাবে ছেড়া সেই ডাইরীর পাতাটা।
সেদিন আমি,
সব প্রহর অতীত ফেলে শীতল হব,
আর বলবো,আমি অনন্ত কাল শুধু তোমারি রবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

