somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ভ্যাট সংগ্রহে আমার নুতন প্রস্তাব, এড়িয়ে যাবেন না!

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা হোটেল রেস্টুরেন্ট খাবার খেয়ে ভ্যাট দিয়ে থাকি, প্রায় যে কোন কেনাকাটায় ভ্যাট দিয়ে থাকি, প্রতিটা ফোন কলে ভ্যাট দিয়ে থাকি! ধনী গরীর ব্যাপার না, বর্তমান বাংলাদেশে বেঁচে থাকতে হলে আমাদের দিয়ে যেতেই হচ্ছে! আমরা যারা ট্যাক্স দিয়ে থাকি, তারাও এই ভ্যাট প্রতিদিন কোন না কোনভাবে দিয়ে যাচ্ছিই!

কিন্তু এই ভ্যাট কি সরকারের কোষাগারে ঠিক মত যায় কি না সেটা আমি আজও নিশ্চিত হতে পারলাম না! হোটেল রেস্টুরেন্ট কেনা কাটায় এযাবৎ যত ভ্যাট দিলাম আমার মনে হয় সেটা দোকানীরাই নিয়ে নিচ্ছে এবং আমি দেখি একটা দোকান খুলে পরবর্তী বছর এরা আরো একটা দোকান অন্য এলাকায় খুলে ফেলছে! কত টাকা লাভ করলে এমন হতে পারে, ভেবে দেখার বিষয়! লাভ শতভাগ আবার ভ্যাটের টাকা, আহা, কি লাভে লাভ!

আমার কিছু দোকানী বন্ধু আছে, যাদের আমি এই বিষয়ে জিজ্ঞেস করলে চুপ হয়ে পড়ে, কথা বলে না! পাঁচ ওয়াক্ত নামাজী বন্ধুও এই বিষয়ে কিছু বলে না কারনে সে টাকাটা নিজের পকেটে নিয়ে নিচ্ছে আর মাসের শেষে মোটামুটি সামান্য কিছু টাকা ভ্যাট হিসাবে জমা করছে, অবশ্য খানিক টাকা ঘুষ হিসাবেও কর্মকর্তার পকেটে যাচ্ছে! এই ঢাকা শহরে বড় বড় মার্কেট, দোকান সবার মোটামুটি একই অবস্থা! সে টাকা সরকারের সরাসরি পাবার কথা, সেটা অন্যেরা নিয়ে যাচ্ছে!

বলার কিছু দেখি না, কথা বললেই দোষ ধরার লোক বেড়ে যাবে! সরকারের ভ্যাট নেবার রীতিটা আরো ডিজিটাল করে ফেলা দরকার, কিন্তু সেটা কখন হবে, কিভাবে হবে সেটাও বুঝতে পারছি না! ডিজিটাল সিস্টেমে আবার মোবাইল কোম্পানী গুলো নিয়েও সরকারকে দিচ্ছে না, কোটি কোটি তারাও মেরে দিচ্ছে বা দেবার পায়তারা করছে!

যাই হোক সাধারণ হোটেল, রেস্টুরেন্ট বা দোকানে একটা আলাদা বাক্স (যার চাবি সরকারের কাছেই থাকবে) করে দেয়া যেতে পারে, ভ্যাট আমরা সেখানে ফেলে আসবো! সরকার প্রতি সপ্তাহে সেটা খুলে নিয়ে যাবে! তবুও মনে কিছু সান্তনা পাব যে, আমার টাকা সরকারের কাছেই যাচ্ছে বা যাবে! এটা অনেকটা নানাবিধ দরবেশ পীর মাজারের মত হলেও মন্দ কি! (দোহাই হাসবেন না!)


(ছবি নেট থেকে)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×