somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

বাজার দর ২৮ জুন ২০১০ইং

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলা চলে আমি অষ্টম শ্রেণীতে পড়া সময় থেকে বাজার করে আসছি, বাসায় টুকটাক কিছু লাগলেই আম্মা আমাকে বাজারে পাঠাতেন। প্রবাসের প্রায় দশ বছরেও আমি পাইকারী বাজারে গিয়েছি, প্রসাশনিক ব্যাপার দেখতে গিয়ে ক্যাম্পের মুল বাজার গুলো অফিস থেকে আমাকেই করে দিতে হত! এর পর দেশে এসে বিবাহের প্রায় ২০ বছর পার হতে চলল, এই বিশ বছরে এখনো বাজার করা ভুলি নাই, চালিয়ে যাচ্ছি! বেঁচে থাকতে হলে চালাতে হবে!

যাই হোক, আজাইর‍্যা প্যাছাল করে লাভ নাই। বাজার দর ২৮ জুন ২০১০ইং (রামপুরা বাজারের) সালের বাজারের জিনিষ পত্রের দাম আমার কাছে আছে, আমি দাম নিয়ে সেই সময়েও ব্লগ লিখেছিলাম। আজ সেই ব্লগ চোখে পড়লো। সরকার এখন যখন বলে গত ১০ বছরে জিনিষ পত্রের দাম বাড়ে নাই, তখন না হেসে পারি না! চলুন, বাজার দর ২৮ জুন ২০১০ইং দেখি!

না হলে বাঁচা দায়ঃ
ইরি চাল প্রতি কেজি ২৫.০০ -২৭.০০ টাকা
পাইজাম চাল প্রতি কেজি ৩২.০০ -৩৫.০০ টাকা
মিনিকেট চাল প্রতি কেজি ৩৩.০০-৩৬.০০ টাকা
আটা প্রতি কেজি ২১-২২ টাকা
ময়দা প্রতি কেজি ২৮-৩০ টাকা
চিনি প্রতি কেজি ৪০ টাকা
মশুরের ডাল দেশি প্রতি কেজি ১১০ টাকা
সয়াবিন তেল প্রতি লিটার ৮৪-৮৮ টাকা

না হলে চলে নাঃ
গরুর মাংস প্রতি কেজি ২৪০ টাকা
খাসির মাংস প্রতি কেজি ৩৫০ টাকা
ব্রয়লার মুরগীর মাংস প্রতি কেজি ১৩৫ টাকা (কি এক অজানা কারনে দাম বেড়ে গিয়েছিল, বাস্তবে দাম ছিল ৭০-৮০ টাকা)
দেশী মুরগীর মাংস প্রতি কেজি ২৮০-২৯০ টাকা
কবুতরের বাচ্চার জোড়া প্রতি ১০০-১২০ টাকা

চার ধরনের ডিমঃ
লাল ডিম ফার্ম প্রতি হালি ২৪ টাকা
সাদা ডিম ফার্ম প্রতি হালি ২৬ টাকা
দেশী মুরগী ডিম প্রতি হালি ৩২ টাকা
হাঁসের ডিম প্রতি হালি ২৭ টাকা

বাংলার সব্জি সমূহঃ
লম্বা বেগুন প্রতি কেজি ২০ টাকা
গোল বেগুন প্রতি কেজি ২০ টাকা
টমেটু প্রতি কেজি ৪০ টাকা
কাঁচ কলা প্রতি হালি ৬ টাকা
করলা প্রতি কেজি ৩০ টাকা
পটল প্রতি কেজি ১০ টাকা
কাকরল প্রতি কেজি ১৬ টাকা
ঢেঁড়শ প্রতি কেজি ১৬ টাকা
কাঁচা পেঁপে প্রতি কেজি ১২ টাকা
কচুর লতি প্রতি কেজি ২০ টাকা
চিচিংগা প্রতি কেজি ২০ টাকা
ঝিংগা প্রতি কেজি ২০ টাকা
বরবটি প্রতি কেজি ১৫ টাকা
ঝালি কুমড়া প্রতি পিছ ১৫-২০ টাকা
শশা প্রতি কেজি ২০ টাকা
কলমি শাক প্রতি আটি ৪ টাকা
পুঁই শাক প্রতি কেজি ৬ টাকা
লাউ প্রতি পিছ ২৫-৩০ টাকা
মিষ্টি কুমড়া, বড় প্রতি পিছ, অর্ধেক ৪০ টাকা
নারকিলি কচু প্রতি পিছ ১৪ টাকা
গাজর প্রতি কেজি ৩০ টাকা
আলু সাধারন প্রতি কেজি ৮ টাকা
আলু (বগুড়া) প্রতি কেজি ২০ টাকা

তরকারীর মসলা সমুহঃ
পেয়াজ দেশী প্রতি কেজি ২০ টাকা
আদা প্রতি কেজি ১০০ টাকা
রশুন দেশী প্রতি কেজি ১৪০ টাকা
শুকনা মরিচ প্রতি কেজি ১৪০ টাকা
হলুদ প্রতি কেজি ১২০ টাকা
নারকেল (দুধ করার জন্য) প্রতি পিছ ২৫ টাকা

মুখ স্বাদকারী আইটেমস/ সালাদঃ
ধনিয়া পাতা প্রতি কেজি ১০০-১২০ টাকা
পুদিনা পাতা প্রতি কেজি ১০০ টাকা
কাঁচা মরিচ দেশী প্রতি কেজি ৩৫ টাকা
লেবু মাঝারি আকার প্রতি হালি ৫ টাকা
লেটুস পাতা প্রতি কেজি ২০০ টাকা
কেপসিকাম প্রতি কেজি ২২০ টাকা
চাইনজি পাতা প্রতি পিছ ১৫ টাকা

পান সুপারীঃ
পান পাতা বড়, রাজশাহী প্রতি বিড়া ১৪০ টাকা
বড় সুপারি হালি প্রতি ৬ টাকা

ফলাদীঃ
আম লেংরা প্রতি কেজি ৯০-১০০ টাকা
আম আম্রপালি প্রতি কেজি ৬০ টাকা
আম গোপালভো প্রতি কেজি ৭০ টাকা
আনারস প্রতি হালি ৩০-৩৫ টাকা
লটকন প্রতি কেজি ৩৫ টাকা
গোলাপজামন প্রতি কেজি ৬০ টাকা

আসেন হিসাব মিলাই! সময় সুযোগ পেলে আজকালের বাজার দর এই ফর্দ দেখে আর একবার মিলিয়ে দেখবো। যারা আপনারা রেগুলার বাজার করেন তারা সহজেই মিলিয়ে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×