ছেলেরা এখন যেই স্টাইলে চুল কাটে সেটা বাসায় কাটিয়ে দেয়া খুব একটা কঠিন কাজ নয় বলে আমার মনে হয়েছে অনেকবার। বিশেষ করে আমাদের পরিচিত মুখ জনাব ড। মাহাফুজুর রহমানের এক সক্ষাতকারে জানতে পারছিলাম যে, তিনি গত ৩০ বছর নিজের চুল নিজেই কেটে আসছেন! এটা শুনার পর আমার আগ্রহটা আরো বেড়ে গেল, নিজের না পারি ছেলেদের চুল তো পারবো। তা ছাড়া ছেলেদের চুল কাটা আমাদের এই অঞ্চলে এখন ১৭০টাকা। ১২০টাকা রেগুলার, ৫০ টাকা ফ্যাশন ফী! তাছাড়া ঈদের সেলামী তো ১০০ টাকার নিচে দেয়া যায় না!

যাই হোক এমন একটা মেশিন কিনে ফেলেছিলাম ১৮০০টাকা দিয়ে, বেশ কিছু দিন আগে, কাজে লাগাতে পারছিলাম না! গতকাল কাজে লাগিয়েছি, ছোট ছেলেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর চুল কেটে দিয়েছি! ছোট ছেলের মাথার সাইজ অনুযায়ী তার চুল এভাবে আরো ছোট বেলা থেকে কেটে আসছি!

যাই হোক, অন্তত ২৭০টাকা বাচাতে পারলাম!

আর একটু সময় দিলে উপরের চুল গুলো আরো ছোট করে দিলে আরো সুন্দর দেখাতো, কিন্তু সেই সময় দিলো না!

ছোট বেলা, সারা দিন শুধু খেলা আর খেলা!

প্রিয় খেলায় ব্যস্ত, স্পাইডার ম্যান!
আনন্দে কাটুক আপনাদের সবার জীবন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



