somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ভাবনার পাখি গুলো!

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন অনেক চিন্তা ভাবনার উপরে থাকি! অনলাইনে কোথায় কখন কি বলি বা লিখি, তা বটেই!

- খাবার ছবি দিলে বলেন, এটা কেমন কথা! রাজনীতি নিয়ে লিখলে তো ভয়ে ফিরেও তাকান না! ভোট অধিকার নিয়ে লিখলে, সরকারের ভয়ে সাধারণ লাইক চিন্তাও করেন না! শিল্প সাহিত্য নিয়ে কথা বললে আড় চোখে দেখেন, ভাবেন, আইছে নারী নিপীড়নকারী! কি এক জ্বালারে! খালি একটা বিষয়ে লিখলেই দেখি অনেকে সরব হয়ে পড়েন, 'স্বামী স্ত্রীর ক্যাচাল' লিখলে, দেখি সবাই মজা নেয়ার চেষ্টা করেন, শত শত লাইক, শত শত কমেন্ট, একেকজন যেন আগুনের ফুলিংগ! এটা কোন কথা হল, এত ভয় নিয়ে রাস্তাঘাটে হাটেন ক্যামনে!

- শিল্প সাহিত্যের চর্চা গুলো কিছুটা ভিন্ন, চাইলেই যে কেহ তা পারে না! আপনাকে গড় চিন্তার উপরে উঠে কিছু করতে হবে, গড়পড়তা কিছু করলে সেটা সাধারণ মানুষ পড়বে না, দেখবে না! ফলে এই চর্চা করতে হলে কিছুটা দড়িছেঁড়া হতে হয়! গাঁজা, ভাংগ, আফিম, মদপান ইত্যাদি নেশার সাথে কিছু আকাম কুকাম না থাকলে উপরি চিন্তা মাথায় আসবেই না! ফলে আপনারা যারা পাঠক বা দর্শক, এই ব্যাপারটা কন্সিডার করুন! কর্ম (প্রোডাক্ট) দেখুন, কর্মী (ফ্যাক্টরী) নয়! (ভাল কথা)

- বাংলাদেশে মানুষ মুলত দুইভাগে বিভক্ত! ১. বাংলাদেশী জাতীয়তাবাদ ২. বাঙ্গালী জাতীয়তাবাদ। বাঙ্গালী জাতীয়তাবাদ মুলত ধারন করে বাংলাদেশ আওয়ামীলীগ আর এর বাইরের নানা কৌশলের সবাই বাংলাদেশী জাতীয়তাবাদ! আওয়ামীলীগ মাঝে মাঝে নিজেরাই বলে, আওয়ামীলীগ আর এন্টি আওয়ামীলীগ, ব্যাপারটা এমনিই বলে না, বুঝেই বলে! অন্যদিকে আওয়ামীলীগের মুল ভয়টাও এখানে লুকায়িত!

- বিশেষ করে যারা শিল্প ও সাহিত্য নিয়ে কাজ করতে চান, তাদের কিছুতেই বিবাহ করা উচিত নয়। বিবাহিত মানুষের ক্ষেত্রে সৃজনশীল কাজে প্রথম অন্তরায় তার বিপরীত লিংগ (স্বামী বা স্ত্রী)! যাই হোক, শিল্প সাহিত্য এমনি একটা জিনিষ যে, কারো বাঁধা মানে না, দুমড়ে মুচড়ে বের করে নিয়ে আস্তে হয়! হা হা হা! সাময়িক কষ্টে পড়তে হয় আর কি!

- বিবাহ বহু প্রতিভা নষ্ট করে দেয়, সন্তান হলে তো কথাই নেই (আপনি যদি সামান্য বিবেকবান হয়ে থাকেন বা সংসারের প্রতি যদি আপনার সামান্য মমতাবোধ থাকে)! আমার ২য় সন্তান হবার পর আমি নিজকে আবিস্কার করি একজন মানি মেকিং মেশিন হিসাবে, যার একটাই কাজ, টাকা, টাকা, টাকা! আমার জীবনে এখন অন্য কিছু থাকতে পারে এটা আমি আর চিন্তাও করি না! হয়ত কথাটা নিষ্টুর মনে হবে, তবে যা সত্য তা বলে দিলাম! জেল ফাঁসি যা হবার হউক!

- যে টাকা রুজি করে সেই বুঝে, কত ধানে কত চাল কিংবা কি করে টাকা রুজি করলো, কোন পাহাড়ের চুড়ায় সে উঠলো! আর যে খরচ করে সে শুধু আনন্দই নেয়, বুঝতে চেষ্টা করে না! টাকা খরচের আগে সবাইকে টাকার সোর্স জানা উচিত এবং যে টাকা রুজি করে তাকে দিল তার প্রতি অন্তত সামান্য কৃতজ্ঞতা বা সন্মান দেখানো উচিত! অকৃতজ্ঞ ব্যক্তির সামষ্টি যত বাড়ছে, সমাজের বিশৃংখলা তত বেশী হচ্ছে!

(আপনাদের অভিমত প্রদানে আমাকে আরো এমন চিন্তা ভাবনা করার সাহস যুগাবে!

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×