somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী'র চারটি অকবিতা!

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইকোফিন (মার্চ ১৬, ২০১৯ইং, নয়া পল্টন)
জানেন, একদিন এই সারা পৃথিবী শহর হয়ে উঠবে,
উচু উচু দালানে ভরে উঠবে প্রতি ইঞ্চি মাটি
তবে কেন যেন মনে হয়, একেক বড় বড় দালানে
বাস করবে হয়ত ছোট এক পরিবার, গোটা চার!

জানেন, একদিন এই সারা পৃথিবী প্রযুক্তিময় হয়ে উঠবে,
পৃথিবীর কেন এক ইঞ্চি মাটিও ক্যামেরার বাইরে যাবে না
মানুষের প্রতিক্ষনের হিসাব সন্ধ্যায় সার্ভারে যাবে,
রিপোর্ট দেখে সিদ্ধান্ত, ভাল হলে বাসায় নতুবা রাতেই কারাগার!

জানেন, বিচার ব্যবস্থা হয়ত আর মানুষের কাছে থাকবে না
নানাবিধ যন্ত্রপাতি, রোবট আর কম্পিউটার, এরাই সমাজ দেখবাহাল করবে
আপনি হয় ভাববেন, আনন্দের জন্যই এই পৃথিবী,
আনন্দ করেই যেতে হবে!

জানেন, সলিম রাস্তায় দাঁড়িয়ে হিসু করায় জরিমানা গুনলো পাঁচশত ডলার
মারিযুয়ানার ধোঁয়া বাইরে দেখা দেয়ায় আমানের জরিমানা একহাজার
মহল্লায় নুতন আসা সুফিয়ার দিকে নজর দেয়াতে, দুই হাজার দিলো কালাম
শাসকের নাম উচ্চারণেই, খোকাকে গুনতে হল, আড়াই হাজার!

জানেন, এই পৃথিবীর নারী পুরুষেরা এখন আর জানে না অনেক কিছুই
'প্রেম' 'ভালবাসা' শব্দ গুলোর অস্থিত্ব আর নেই অনলাইন ডিকশনারিতেও
'কাগজ' বলে কিছু ছিল, এই পৃথিবীর মানুষ তা জানে না বহুদিন
জানবে না কখনোই, চর্মরোগের ঔষধের নাম ছিল 'মাইকোফিন'!

(এই কবির চুলকানি ছিল বলে, যারা ভেবে নিচ্ছেন,
তারাই আর্দশ বুঝদার পাঠক, জানিয়া নিবেন!)
+++++++++++++++++++++++++++++

খুনি! (০৮/০৩/২০১৯ইং, নয়াপল্টন)
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
আপনাকে দেখার পর, আমি যে আর পারছি না,
আপনাকে নিয়ে কত কি ভাবছি, জানবেন!

সেদিন লিফটে আপনি আড় চোখে চাইছিলেন
আপনার ভঙ্গিতে ছিল জঙ্গী দৃষ্টি!
আর আমি ভাবছিলাম,
বিধাতার কি অপূর্ব সৃষ্টি!

জানেন, আমার স্ত্রী গত হয়েছেন ক্যান্সারে,
সেই প্রায় দশ বছর গেল!
সন্তানেরা রাশিয়ায় বসবাস গড়েছে,
এদেশে আর ফিরবে না এই তো বলে দিল!

কি নির্মম সময় কাটাচ্ছি, জানেন!
সব থেকেও মনে হয় কি নেই, জানেন!
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!

আচ্ছা, আপনিও কি আমার মত একা
স্বামী হারা, সন্তান হারা!
এই নির্জন ফ্লাটে, কি করে সময় কাটে
আপনিও কি আমার মত বাঁধন হারা!

আসুন না, একদিন, গল্প করি
চা পান করি, চানাচুর খাবেন!
জানেন, আমি খুব ভাল চা বানাতে পারি
নিশ্চিত চা পান শেষে প্রসংশা করবেন!

আরো জানেন, আমি খুব ভাল রান্না করি,
আমার স্ত্রী আমার রান্না খুব পছন্দ করতেন,
অথচ জানেন, জীবনের বাঁকে বাঁকে
তিনিই আমাকে রান্না শিখিয়েছিলেন!

আমি তার বয়সে অনেক বড় ছিলাম,
আমার যাবার কথা ছিল তার অনেক আগে
বিধাতার ভাগ্য লেখা,
কখন কে কি জানে?

আচ্ছা, আপনারও কি এমন গল্প আছে!
শুনাবেন?
ষোল তলার এইচ ফ্লাটে কি কখনো
আসবেন?

যদি ইচ্ছা হয় আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
লিফটে আমি আর কত উঠানামা করবো,
আমাকে নিয়ে একটু কি ভাববেন!
+++++++++++++++++++++++++++++

প্রেম (১৪/০২/২০১৯ইং, খিলগাঁও)
প্রেম,
খুব দৃষ্টিকটু ঠেকছে আজকাল।
কেমন বেমানান ছোট শব্দ,
সমাজে আর সঠিক খাবি খাচ্ছে না!

প্রেম,
আর নিতে পারছি না,
আমার সময় ফুরালো বলেই নয়
অপাত্রে সুধা যেন!

প্রেম,
দূর্বিসহ, অসহ্য স্মৃতি,
দেখিনি কোন মতিগতি
তবে অসময়ে ছিল বাড়াবাড়ি!

প্রেম,
কোন বড় সুফল বয়ে আনে,
তা তো নয়
আবার সুখের মূলে তা নিশ্চয়!

তবুও প্রেম!
যদি আর একবার জেগে উঠত!
আমি দেখে নিতাম,
হে আদি অন্ত!
+++++++++++++++++++++++++++++

কাপুরুষ (আগস্ট ১১, ২০১৭ইং, নয়াপল্টন)
দেখো, একদিন আমি লিখে ফেলবোই সেই অমর কবিতা!
কি করে তোমার বেড়াজ্বালে বন্ধি হয়ে আমি আমার জীবনের সব উচ্ছ্বাস হারিয়েছি!
কি করে আমি লেখক কিংবা সাধারন জীবনের ইতি টেনেছি!
কি করে আমি জীবনের সরল পথ হারিয়ে অন্ধকারে প্রবেশ করেছি!

দেখো, একদিন আমি বলেই ফেলবো!
তোমাকে ভাল রাখতে গিয়ে, কি করে আমি আমাকে গুটিয়ে নিয়েছি!
কি করে আমি নিজকে আমার সমাজের বাইরে টেনে ফেলেছি!
কি করে আমি ভুলে গিয়েছি আমার অতীত কিংবা শিশুকাল!

দেখো, আমি একদিন চিৎকার করে বলবোই!
কেন আমি আর মধ্য রাতের চাঁদের আলোয় আলোকিত হতে পারি না!
কেন শেষ রাতের শিয়াল গুলো জ্বলজ্বল চোখে আমাকে অবজ্ঞা করে যায়!
কেন আমার প্রিয় নীল আকাশ দূরে আরো!

দেখো, আমি একদিন জেগে উঠবোই!
বলবো কেন অর্থের প্রয়োজনে আমি এতটা বিভোর হয়েছি!
যদিও তোমাকে দেখলে আত্মহত্যার স্বাদ জেগে উঠে!
কিংবা কি করে আমি আমার যৌবন হারিয়েছি!

দেখো, একদিন আমি প্রকাশ করেই দেবো!
ক্যাল্কুলেটরে 'কমা' খোঁজার কাহিনী!
বাস্তব জ্ঞানহীন ব্যক্তির সর্বোচ সার্টিফিকেট অর্জন!
কিংবা গৃহপালিত মুরগী ব্যবস্থাপনা!

একদিন আমি লিখে ফেলবোই আমার সেই অমর কবিতা!
তুমি বেঁচে থাকতেই হয়ত!
জানি, কেহ হয়ত পড়বে না, সেই কবিতা! তাতে কি!
ইতিহাস সাক্ষ্য দেবে, কে সত্য ছিলাম, কেন ভাল বেসেছিলাম!
+++++++++++++++++++++++++++++


সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×