আমি যে সারাদিন চিন্তা ভাবনার উপরে থাকি তা আপনারা অনেকে জানেন নিশ্চয়, আজকাল করোনা ভাইরাস ছাড়া আর কোন চিন্তা নাই। যে বয়স হয়েছে তাতে অনেক মন্ত্রী এমপি আমার ছোট হবেন নিশ্চয়! আমি পরিষ্কার করে বুঝতে পারি যে, সরকারের উপরি, মাঝারি, ছোট কোন মহলই করোনাকে সিরিয়াসভাবে শুরু থেকে নেয় নাই (আমেরিকা আক্রান্ত ও মৃতের সংখ্যা দেখার পর কিছুটা বুঝতে পেরেছিল বলে মনে হয়, যদিও তখন আর তেমন সময় ছিল না)।
আমার যা মনে হয় তারা এই ভাইরাসকে ঘুর্নিঝড়, ভুমিকম্প, হাতাহাতি যুদ্ধ বা ছেলেখেলা ইত্যাদির মত ভেবে ছিল, আসবে আর যাবে, কিছু মানুষ না হয় মরবে, মরুক! শুরু থেকে কঠোর মনোভাব (বিদেশ থেকে আসা লোকদের কোয়ারেন্টাইন করানো বা তাদের আস্তে নিষেধ করা সহ নানান বিষয়ে) এবং আলাদা হাসপাতাল ও টেষ্ট সেন্টার, লোকবল (একদম এসাইন করা) ইত্যাদি কঠোর ব্যবস্থা বা কার্য্যপ্রনালী করা উচিত ছিলো। এখন আর কোন উপায় তাদের হাতে নেই, সারা বাংলাদেশকে ইত্যমধ্যে সংক্রামণ এলাকা ঘোষণা করা হয়েছে, ফিডে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিঠি দেখছি!
এখন একটা ভবিষ্যৎ বানী করি, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকেই বলছি! আমার মনে হয় দেখবেন সরকার কিছু দিনের মধ্যেই আরো হযবলল হয়ে যাবে এবং এগিয়ে আসবে ব্যক্তি মালিকানাধীন বেসরকারী হাসপাতাল গুলোই (এদের পিঠ দেয়ালে এম্নিতেই ঠেকে গেছে) এবং এদের ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানেরাই করোনা নিরাময়ে অবিরাম কাজ করবে। এরা নিজেরাই রোগীর টেষ্ট করাবে, নিজদের কাছে ভর্তি করাবে, নিজেরাই চিকিৎসা দিবে এবং তারা নিজেরা নিজদের আইসোলেশন ওয়ার্ড সহ যাবতীয় সংক্রামণ রোধী সব কিছু নিয়েই মাঠে নামবে। টাকা থাকলে কিছু কিছু করোনা আক্রান্ত ব্যক্তি আবার পৃথিবীর নুতন করে মুখ দেখবে এই সব হাস্পাতালের কারনেই।
আর একটা মন্তব্য করি, যারা আপনারা মনে করছেন করোনা আমাদের দুনিয়ার সমগ্র মানুষকে নুতন করে নানান সুন্দর নিয়ম কানুনে আবার নিয়ে আসবে, মানবিক বা মুল্যবোধের দুনিয়া হবে, তারা মুলত ভুল চিন্তায় আছেন। করোনা অনেক সারস সারস বেয়াদপকে ছুঁয়েও দেখতে পারবে না, আগামী দুনিয়া আবার সেই সব বেয়াদপদের হাতেই পরিচালিত হবে! ফলে বুঝতে পারছেন, আগামীদিনের দুনিয়া আরো কত নিঠুর ও ভয়াবহ হবে! এদিকে যারা এমনি এমনি বেঁচে থাকবে তারাও আরো আরো বেয়াদপ হয়ে উঠবে, বেঁচে থাকার আনন্দে!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




