somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ফ্রেডি মারকুরি (Freddie Mercury): এক ভালবাসার গায়কের নাম

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব একটা ইংলিশ গান শুনি না কারন আমি তেমন ইংরেজী ভাষা বুঝি না বিশেষ করে গানের লিরিক না বুঝলে মনে কি আনন্দ আসে! যদিও না বুঝেও অনেক হিন্দি বা আরাবিক গান শুনে থাকি! আমার বলতে লজ্জা নেই যে, আমার পছন্দ বাংলা গান এবং পল্লী গীতি আমার সেরা পছন্দ, যদিও আজকাল আর পল্লীগীতির গায়ক পাওয়া যায় না বা যে দুই চারজন গাইছেন তাদের কথা আর শোনা যায় না! একেবারে গ্রামীন পল্লী গীতি গুলো উচ্চু স্বরে শুনতে আমার ভাল লাগে। যাই হোক, আজ আপনাদের এই সব কথা বলতে আসি নাই, আমি এসেছি একজন ইংল্যান্ডের গায়কের কথা বলতে, এই গায়কের নাম ফ্রেডি মারকুরি (Freddie Mercury), যিনি কুইন ব্যান্ডের ভোকাল ছিলেন আর Queen নাম তো শুনা হি হোগা! তবে এখঙ্কার প্রজন্ম হয়ত এই নাম আর মনে করতে পারে না কারন তিনি ১৯৪৬ সালে জন্ম গ্রহন করে ১৯৯১ সালে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান!

আমি তার গান শুনে আসছি অনেক দিন, সত্যই ভেবে পাই না, এত জোস নিয়ে কি করে একজন মানুষ গান গেয়ে হাজার হাজার মানুষকে আনন্দ দিতে পারে। তার বেশ কয়েকটা কন্সার্টের অনুষ্ঠান দেখেছি, আমি সত্যি অবাক হই, এত মানুষ তার গান পছন্দ করত।

আমার ধারনা তিনি গানের প্রায় সব ইন্সট্রুমেন্ট বাজাতে পারতেন, পিয়ানো, গিটার বাজানো তো হাতের ময়লা ছিলো, কুইন ব্যান্ডের গান গুলোর ভিডিও ইউটিউবে অহরহ পাওয়া যায়, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। সান্ডো গেঞ্জি বা খালি গায়ে ষ্টেজে উঠে গান গাওয়া এক অদম্য শক্তি ছিল তার। মুল গানের সুর তাল লয়েও তিনি ছিলেন ওস্তাদ, এত নিখুঁত গান একটা মানুষ গায় কি করে?

এত বেশী বলার নেই, আজকাল জামানা তথ্য যুগের, ডিজিটাল এই যুগে বেশী কথা বলা চলে না। আপনারা শুধু ইউটিউবে প্রবেশ করে তার নাম বা কুইন লিখে সার্চ দিলেই আমার কথার সততা পেয়ে যাবেন। একের পর এক শুনতে থাকুন।

বেহিমিয়ান এই গায়ক ফ্রেডি মারকুরিকে নিয়ে একটা সিনেমাও হয়েছে, বায়োগ্রাফির মত, ২০১৮ সালে। ফ্রেডি মারকুরি চরিত্রে অভিনয় করা এক্টর সেরা অভিনেতা সহ ছবিটি নানান পুরুস্কার পেয়েছেন এবং প্রায় নয় শত মিলিয়ন ডলার ব্যবসা করেছে, বক্স অফিস কাপিয়ে দিয়েছে! মাইকেল জ্যাকসনের সাথে ফ্রেডি মারকুরির একটা ডুয়েট আছে।

যাই হোক, আগ্রহ থাকলে কুইনের গান গুলো আবারো শুনে দেখতে পারেন, ফ্রেডি মারকুরি বায়োগ্রাফি দেখতে পারেন। করোনা ভাইরাস কিংবা সরকারের নানান অসংগতি দেখেও চুপেচাপে যারা জীবন পার করতে চান, তারা ফ্রেডি মারকুরির কয়েকটা গান শুনে দেখতে পারেন, ভাল সময় কাটবে।

সেরা এই ইংলিশ গায়ক ফ্রেডি মারকুরির শেষ দিন গুলো কেমন কেটেছে তা বলা বাহুল্য, এত কম বয়সে মারা যাবার কথা চিন্তা করা যায় না, উশৃক্ষল জীবন বা নানান যৌন কুকর্ম হয়ত তিনি বাঁচতে পারেন নাই, নেশা ও নারী এক করে ফেলেছিলেন শেষ সময়ে, ফলে যা হবার তা হলো, একসময়ে তিনি এইডসে আক্রান্ত হন এবং মাত্র ৪৫ বছর বয়সে ১৯৯১ সালে এই পৃথিবীকে বিদায় জানান।



বায়োগ্রাফিঃ এখানে ক্লিক করুন
ফেবুতে আমার স্ট্যাটাসে ইউটুবের লিঙ্ক গুলো দেখতে পারেনঃ এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:৪০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×