৩০০তম ব্লগের এসে অনেক কথাই মনে পড়ছে! বাংলা টাইপ না জানায় সামুতে শুরু থেকে লিখতে পারি নাই এবং টাইপ শিখে আবার এক সময়ে নানান বাংলা ব্লগে লেখার কারনে সামুতে অপেক্ষাকৃত কম লিখেছি, পরে নিজেও ওয়ার্ডপ্রেসে একটা ফ্রি সাইট খুলেছি, 'গল্প ও রান্না'! তবে কি কারনে জানি না সামুর প্রতি ভালবাসা সেই আগের মতই কাজ করে! বাংলা ভাষার ব্লগ জগতে সামুকে আমি মনে করি এখনো সেরা এবং সামুর প্রতি ভালবাসা অবিরাম এখনো, না লিখলেও মনে পড়লেই ভিজিট করেছি ঘন্টার পর ঘন্টা, প্রায় প্রতিদিন! যাই হোক, অনেক গুলো বাংলা ব্লগ হারিয়ে গেছে কালের আবর্তে, কত লেখা, কত চিন্তাও হারিয়ে গেছে! ৩০০তম এই পোষ্টে এসে গত কয়েকদিন ধরে ভাবছি, কেন অনলাইনে লিখি (যা ছালবাকলা), টাকা নাই, নাই কোন স্বার্থ, তবুও কেন বার বার বাংলা ব্লগে ফিরে আসি!
আমার উত্তর খুব সহজ, একজন পিতা হিসাবে কোন একদিন আমার ছেলেরা খুঁজে নিবে আমি কেমন চিন্তা ভাবনার ছিলাম, কেমন মানুষ ছিলাম! আমার জন্য সেদিন যদি ওদের নুতন করে ভালবাসা জন্মে!

(আগের ছবি)

(ঠিক এই সময়ে ছেলেদের অবস্থান)
আপনি কেন লিখেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


