somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ইউটিউবে আপনার সমর্থন চাই (‘সাবস্ক্রাইভ’ করে, ভাল লাগলে ‘লাইক’ বা খারাপ লাগলে ‘ডিসলাইক’ করুন!)

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম ইউটিউবে কাজ করবো না, এদিকে এখন যে সময় তাকে ইউটিউবে চেহারা না দেখিয়েও কাজ হচ্ছে না! যাই হোক আমি যে কোন প্রযুক্তিকে সন্মান করি এবং আপনারা আমার সাথে যারা আছেন তাঁরা জানেন যে, আমি যে কোন নুতন বিষয় বা প্রযুক্তিকে আনন্দের সাথে গ্রহন করি। মুলত আমি ইউটিউবে কাজ করতে পারছিলাম না এই জন্য যে, আমি ভিডিও এডিটিং জানতাম না এবং এই এডিটিং নিয়ে আমার একটা আলাদা ভীতি ছিলো। আমার কাছে মনে হতো ভিডিও এডিটিং একটা কঠিন এবং উচুমর্গের কাজ ফলে আমি এই মুখি হতে চাই নাই। পাশাপাশি আমি অনেকের কাছে গিয়েছিলাম এবং টাকাও দিতে চেয়েছিলাম যে, তাঁরা যেন আমাকে এই বিষয়ে হেল্প করে, তাদের কাছে গিয়ে বা কথা বলে আমি আরো ডিসহার্টেড হয়েছি, কেহ সময় দিতে বা শিখাতে রাজি নয়। ফলে ভিডিও এডিটিং আরো কঠিন মনে হতে লাগলো।

কিছুদিন আগে আমার এই ভয় কেটে যায়। আমি ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়ে একটা ভিডিও এডিটিং সফটওয়ারের নাম চাইছিলাম যেটা খুব সহজে বুঝা যায় এবং সামান্য জ্ঞানে কাজ করা যায়। এই স্ট্যাটাস এর বিপরীতে প্রায় ২০/২৫টা সফটওয়ারের নাম আসে এবং আমি এঁকে এঁকে সব গুলোর ট্রায়াল ভার্সান নামিয়ে দেখতে থাকি। এই নামাতে যেয়েই এবং কাজ করে দেখতে যেয়েই আমার ভিডিও এডিটিং এর ভয় কেটে যায়, আমি বুঝতে পারি এটা তেমন কোন কঠিন কাজ নয়।

এর মধ্যে এক ফেইসবুক ভাই মিঃ রাজিউর রহমান, আমাকে পরিস্কার জানালেন যে, আপনার যে জ্ঞান আছে তাতে আপনি Camtasia Software দিয়ে সব চেয়ে ভাল কাজ করতে পারবেন এবং এটাই সব চেয়ে সহজ ভিডিও এডিটিং সফটওয়ারে। তার এই কথা আমার মনে ধরে কিন্তু অন্যান্য সফটওয়ারে দেখে ইত্যমধ্যে যে সাধারণ জ্ঞান অর্জন করি তাতে আমার আগ্রহ আরো বেড়ে যায়। যাই হোক, আমার আগ্রহে রাজী ভাই আমাকে Camtasia Software এর একটা ভার্সান দেন এবং তা দিয়ে কাজ শুরু করি। পাশাপাশি আমি দেখতে পাই যে, এই সফটওয়ারে এর ইংরেজি বাংলায় বেশ টিউটোরিয়াল আছে, সময় নিয়ে এই গুলো দেখে দেখে জ্ঞান বাড়িয়ে ফেলি। এতে মাত্র এক দিনেই ভিডিও এডিটিং ভীতি কেটে যায় এবং আমি দিনে রাতে বসে বসে শিখতে শুরু করি।


মাত্র কয়েক দিনের চেষ্টার এখন বলা চলে আমি একজন ভিডিও এডিটর! হা হা হা... হ্যাঁ, যদি আমাকে তা না মনে করেন তবে আমার ভিডিও গুলো দেখতে পারেন। ছবি, মিউজিক, কমেন্টস সহ ভিডিও এডিট করা এখন যেন পানি পানের ব্যাপার। ইউটিউবে এই এক দুই সপ্তাহে বেশ অনেক গুলো আপলোড দিয়েছি। আপনাদের জন্য প্রথম নমুনা পেশ করলাম।


এই ভিডিওতে কি কি ভুল আছে বা নেই তা উল্লেখ করে আমাকে জানালে খুশি হব। এখানে কিংবা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন।

হা হা হা, যাই হোক, এখনো উচুমর্গের এডিটর হচ্ছি না, তবে কাজ চালিয়ে যাবার মত হয়েছে বটেই। ফলে আর একটা নমুনা পেশ করছি।

আশা করি এই ভিডিওটা দেখে জানাবেন, আর কি কি করা যেতে পারে, সাউন্ড সহ কোথায় কি সমস্যা জানালে শিখতে পারবো।

যাই হোক, এখন নিশ্চয় ইউটিউবে সামান্য কিছু সাবক্রাইভার/ লাইক/ কমেন্টস নিশ্চয় আশা করতেই পারি, যদিও আমি এখনো ইউটিউবে আমার সাব্জেক্ট চুড়ান্ত নির্বাচন করি নাই, তবে গত কিছুদিনে ভিডিও এডিটিং যা শিখেছি তাতে কাজ চালিয়ে নেয়া যেতে পারে বলে মনে হচ্ছে! ভিডিও এডিটিং এত সহজ জানা হলে আরো আগে ইউটিউবে কাজ করতে পারতাম! আফসোস, বেশ সময় চলে গেল, ভিডিও এডিটিং ভয় পেয়ে পেয়েই!

যাই হোক, আশাহত হলে চলে না, এই তো জীবন! আমার ইউটিউবের লিঙ্ক নিন্মে দেয়া হল, আশা করি আপনাদের ভালবাসা (সাবস্ক্রাইব) পাব!
আমার প্রোফাইল লিঙ্কঃএখানে ইউটিউবে যেতে ক্লিক করুন



যাবার আগে বলে যাচ্ছি, আরো বেশ কিছু ভিডিও ইত্যমধ্যে আপলোড হয়েছে। আপনাদের কমেন্ট আশা করছি।


আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার আরো একটা ইচ্ছা আছে, এখানেই বলে দেই। আমি অনেকেই বিনা টাকায় ভিডিও এডিটিং শিখাবো খুব সহসাই ঘোষণা দিয়ে।

আনন্দে কাটুক সবার জীবন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×