somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

'স্যার' না 'ম্যাডাম'! (হালকা ভাবনা)

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'স্যার' ডাকা নিয়ে ভাবছিলাম! সরকারী কর্মচারীদের জনগনের 'স্যার' ডাকতে সমস্যা কি, আমার তো মনে হয় কোন সমস্যা নেই, তবে মুল সমস্যা হচ্ছে নারী সরকারী চাকুরেরা যখন তাদের 'স্যার' ডাকতে বলেন, আমার মনে হয় মুল বেয়াদপিটা এখানেই। একজন নারীকে আসলেই 'স্যার' কেন ডাকবে, আমরা স্কুল কলেজের শিক্ষিকাদের কি 'স্যার' বলেছি, না আমাদের শেখানো হয়েছে পুলিংগদের জন্য 'স্যার', স্ত্রীলংগকে বলা হবে 'ম্যাডাম'!

পদমর্যদা পেয়ে অনেক বড় হলেও কি একজন লিংগ পরিবর্তন করতে পারে? না পারে না বা এটা সম্ভব না! দুনিয়ার সব ভাষাতেই নারী পুরুষের জন্য আলাদা আলাদা সন্মান জনক পদ পদবী বা ডাক আছে। 'হিজ' বা 'হার', 'হি' বা 'সি' বুঝানোর স্বার্থেই প্রচলিত।

সংক্ষেপে বলি, আমাদের দেশে পদে উঠে যেয়ে নারীরা এই বিষয় গুলো গুবলেট করে ফেলতে চান, পুরুষের মত নিজকে দেখতে বা বলতে চান, আসলে কি তা সম্ভব, সেটা ভেবে দেখেন না। ফলে তিনি নিজকে ম্যাডাম না চিন্তা করে 'স্যার' চিন্তা করেন, আর সমস্যা এখানেই হয় বা হচ্ছে। পুরুষদের পক্ষে নারীদের 'স্যার' বলা যায় না, আমার নারীরাও কি নারীদের 'স্যার' বলতে পারেন, আমার মনে হয় না। নারীরাও নারীদের 'স্যার' বলাটা পছন্দ করবেন বলে মনে হয় না।

প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কোন অফিস আদালতে যেয়ে কোন নারীকে কি তুমি 'স্যার' বলতে পারবে? তিনি বললেন, কেন, 'স্যার' বলবো কেন, 'ম্যাডাম' বললে কি সমস্যা।

ঘটনার সূত্রপাত এখানেই বলে মনে হচ্ছে, আপনি যখন কাউকে অযাচিতভাবে অকথ্যে বাধ্য করবেন বা নিজকে বড় কিছু ভেবে ফেলবেন, তখন সমস্যা হবেই। তবে পূর্বের সহজ ভাবনা গুলো ধরে রাখলে এমন অনেক সমস্যা এড়ানো যায় বটেই। কার্যত্য এই বিতর্কে এখন নুতন কিছু উঠে আসবে, নাম ধরে ডাকার প্রচলন এলেও আবার মিষ্টার/মিসেস নিয়েও অনেকে সন্তুষ্ট থাকতে পারবে না। হা হা হা

পদবী মানে শুধু চেয়ার না রে কেল্টু, সেখানে যে বসে তাকে মানুষ চোখে দেখে, পদবীর সাথে মানুষ তাকেও তার বিদ্যা বুদ্ধি চেহারা আচরণ নিয়ে চিন্তা করে, অন্তত যা দৃশ্যমান!

পরিশেষে, এই বিতর্ক মাত্র একটা নোটিশ দিয়েই সরকারের প্রশাসন সমাধান করে দিতে পারে, অথচ তা করছে না, আমাদের এই নিয়তি হয়ত, যত সমস্যা তত মানুষ বিভাজিত হবে, ঝগড়াঝাটি করবে, নিজদের ক্ষতি করবে, এতে ক্ষমতায় থাকা আরামের হবে!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৮
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×