somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

অলসেরা নিজেরাও মরে, সমাজকেও মারে!

০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মানুষ আছে তার আশেপাশে সব কিছু থাকার পরেও সময় কাজে লাগায় না, অথচ জায়গা ধরে বসে থাকে, নিজে করে না, অন্যকেও করতে দেয় না।

একটা উদাহরণ ধরি, যেমন মিঃ সালাউদ্দিন। তিনি গত প্রায় ১৫ বছর ধরে (৭৮০ সপ্তাহ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, অথচ উনার কাজের হিসাব নেন, খুব একটা নেই, কমিটির কয়েকজন চামচ এবং উনার মত যারা এদের ছাড়া উনার কেহ শুভাকাঙ্ক্ষী নেই, তাকে ভালবেসে কেহ কিছু বলবে এমন কেহই নেই! অথচ এই যে বিশাল সময় তিনি পেলেন, বেতন নিলেন, সুযোগ সুবিধা নিলেন/নিচ্ছেন, আর বড় বড় কথাই বললেন! অথচ এই ৭৮০ সপ্তাহে তিনি যদি আমাদের ৬৪ জেলা ঘুরতেন, তবে এক একজেলা কয়েকবার ঘুরে আস্তে পারতেন, জেলার স্কুল/কলেজ ঘুরেও বেড়াতেন, তবে ভেবে দেখুন কত শিশু, তরুণ, যুবক, ছাত্র ছাত্রী উনাকে দেখে ফুটবলার হতে চাইতো, কত তার ভক্ত হত, কত জন সমর্থন তিনি পেতেন।

এই ঘুরাঘুরিতে তার তেমন টাকা কড়িও লাগত না, ফেডারেশন গাড়ি তেল ছিল, তিনি উপস্থিত বক্তব্য দিতেন, মাঠে সামান্য পায়ের কাজ দেখাতেন, এলাকার লোকজনেই উনাকে বিরিয়ানী খাইয়ে দিত অনায়েসে! আর ফলাফল তিনি হতেন দেশের সেরা জনপ্রিয় ব্যক্তি, চাইলেই আগামী জাতীয় নির্বাচনটাও করে ফেলতে পারতেন!

আহ সময়! আমরা বেশিরভাগ লোকেই সময়ের মূল্য দেই না বটে! কিন্তু রাষ্ট্রের এমন সব পদে এই সব অলসেরা বসে থাকে কি করে? তার উপরে যারা আছে, তারাও কি অলস! আর অলস হলে তো ডুবেই মরবে!

(এমন অলস ব্যক্তিরাই প্রায় সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসনের প্রায় সকল প্রতিষ্ঠান শেষ করে ফেলছে গত ১৫ বছরে, আফসোস এদের হাতে কত সময় ছিলো, দিনে একটা করে কাজ করলেও তো আজ নুতন কাজ খুজে পাওয়া যেত না!)


ছবিঃ এনটিভি অনলাইন থেকে, পাশের দুইজন আরো অকেজো, তাদের নিয়েও লেখা যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×