somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ফেইসবুকে কি লিখি! (নানান বছরের আজকেই এই দিনে)

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বিধাতাকে বলি, বেশি অর্থের দরকার নাই শুধু যেন কারো কাছে হাত না পাত্তে হয় সেই ব্যবস্থায় রেখো আজীবন, আর অসুখ বিহীন সুস্থ্য সামর্থ্যে কিছুদিন যেন বেশি বাঁচি, আমার কিছু লোকের পতন ও প্রযুক্তির উৎকর্ষ দেখার খুব ইচ্ছা, অন্তত আগামী ৪০ বছর যেন সময় পাই! (২০২২)

- গরম ভাতের সাথে তাল বেগুন ভাঁজা, এর চেয়ে সুস্বাদু খাবার আর কি আছে? (খাবার নিয়ে একটা সত্য ঘটনা বলি, গত কয়েক দিন আগের একটা আড্ডায় এক বন্ধু বলেছেন, তার পরিচিত এক পিডাব্লিওর ইঞ্জিনিয়ার কোন খাবারই মুখে দিতে পারতেন না, সবই নাকি তার কাছে তিতা লাগে, ফলে খাবার দেখতেন মাত্র, সেই সেইম খাবারই তার বন্ধুরা, ড্রাইভার কেজির পরে কেজি খেয়ে ফেলত আর বলত খুব সুস্বাদু রান্না! উল্লেখ্য সেই ইঞ্জিনিয়ার একজন ঘুষ কমিশন খোর কর্মকর্তা ছিলো এবং আমাদের সেই বন্ধু সেখানে কন্ট্রাক্টরি করত, তার মুখেই শোনা।) (২০২২)

-প্রিয়তমা স্ত্রীর সাথে এমনিতেই নানান বিষয়ে আলোচনা কম করি, কোন বিষয় কোন দিকে যায় আবার, মানুষের জীবন তো একটাই! যাই হোক, আজ বললাম, দেখো ফেইসবুকের অনেক বিবাহিত মেয়েরা নিজদের ছবি দিতেই থাকে বছরের পর বছর কিন্তু উনাদের স্বামীদের ছবি কিছুতেই ফিডে দেয় না, কারন হয়ত উনাদের স্বামীরা দেখতে কালো, বেঁটে, মোটা, মাথায় চুল নাই, চামড়া কুঁচকে গেছে, পোষাকে দূর্বল, ভুঁড়ি আছে কিংবা বয়স হয়েছে ইত্যাদি ইত্যাদি! প্রিয়তমা স্ত্রী জানালেন, 'এই সব মেয়েরা কেন এমন করছে, একদিন তাদের স্বামীরাও কি জোয়ান টগবগে ছিল না?' যাই হোক, প্রিয়তমা স্ত্রীর মুখে এই কথা শুনে খুব আনন্দ পেলাম! (২০২১)

- বর্তমান বাংলাদেশে বদমাইশ চরিত্র এমন বাড়া বাড়ছে যে, রাষ্ট্রীয় পর্যায়ে তো বটেই, বলা চলে ঘরে ঘরেই এমন চরিত্র। এরা পাপকেই পূর্ন মনে করছে, জ্বলজন্ত সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে, সামান্য অনুশোচনাও এদের মনে আর অবশিষ্ট নেই! (২০২১)

- এই যে ঘরে হুতে বসে সময় কাটাচ্ছি, আমার ইদানিং কেন জানি বার বার মনে হয়, আমাকে এর বিরাট জের দিতে হবে! বলা চলে এই যে সাত মাস করোনার ভয়ে ঘরে আছি, চোখের সামনে অনেক বন্ধু পরিচিত হারিয়েছি বটে, আমি হয়ত বেঁচে আছি কিন্তু তবুও এটা কেন মনে হচ্ছে, বার বার অরেক মন বলছেই, এর বিরাট বাজে ফলাফল আমার জন্য অপেক্ষা করছে! এমনি চললে আমি হয়ত আরো সামনের সাত মাস বা তারো বেশি সময় ঘরে কাটাতে পারবো কিন্তু তারপরে বা তার পর! আজকাল এই ভাবনাও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে! মোটামুটি এখনইতো কর্মে অক্ষম হয়ে পড়ছি, কোন কর্মেই যে আর মন বসছে না, কোন স্বপ্নই যে দেখতে পারছি না! (২০২০ করোনাকালীন চিন্তা)

- শিল্প/সাহিত্য বা মননশীলতার নানান জায়গাতে নিজকে অমর করে রাখার একটা প্রচেষ্টা আমাদের মানুষের মধ্যে লক্ষ করা যায়! তবে আমার মনে হয় 'গান' হচ্ছে এমন একটা মাধ্যম, যা একজন শিল্পীকে অমর হবার পথে সব চেয়ে বেশি সুযোগ দেয়! গায়ক/গায়িকাগন দুনিয়াতে বেশি দিন মানুষের মনে বেঁচে থাকে! যে শিল্পীর মাত্র একটা গান উল্লেখযোগ্য বা লোকপ্রিয়, তিনিও নিজকে অমর দাবী করতে পারেন! (২০১৯)

- বাংলাদেশের মানুষ আমরা আসলে অনেক ভাল, সামান্য একটু ভাল খাবার খেতে পারলেই আমরা মোটামুটি খুশি ও সুখী! (২০২৯)

- প্রবাসী স্বামীদের দেশে থাকা স্ত্রীদের দিন যেমন তেমন করে কেটে গেলেও রাত কাটতে চায় না, প্রতিটা রাত তাদের কাছে ভয়ংকর হয়ে আসে! আজ সকালে স্ত্রীর সাথে গল্প করছিলাম, সেই সময়ে তিনি এই কথা জানালেন। তিনি আরো জানালেন, নিরাপত্তাহীনতাই প্রধান হয়ে উঠে। যদিও আমি প্রবাসী নই বা তিনি প্রবাসীর স্ত্রী হিসাবে জীবন যাপন করেন না। প্রশ্নটা উঠাতে তিনি জানালেন, তুমি যদি কোন রাতে বাসায় থাক না (যদিও এমন রাত কয়েক বছরে এক বার আসে), তখন প্রায় অনিদ্রাই রাত কাটে, জেগে থাকি! স্বামী বাসায় থাকলে স্ত্রীরা রাতে শান্তির ঘুম ঘুমায়! (২০১৬)

- রান্না ভাল করার পিছনে নানান রান্নার সহযোগী উপকরণের দরকার আছে! যত ভাল উপকরণ হাতের কাছে থাকবে, কাজ করে তত আনন্দ পাওয়া যায়! (২০১৫)

- এক পোলার বাপ ছিলাম, ঘরে নিজের কিছু নিয়া রাখলে তা পরবর্তিতে তিন চার গজের মধ্যে খুঁজে পেতাম! এখন দুই পোলার বাপ, ঘরে কিছু নিয়া রাখলে দশ গজের মধ্যেও তা খুঁজে পাই না! (২০১৪)

- ঈদ মোবারক (২০১০ সালের এই দিনে কোরবানীর ঈদ ছিলো)

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×