somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সন্দেহ, এক ভয়াবহ রোগ!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহিত জীবনে যে বিষয়টা দুইজনকে কুড়ে কুড়ে শেষ করে দেয়, তা হচ্ছে 'সন্দেহ'! স্বামী স্ত্রী যে কোন একজন এই 'সন্দেহ প্রবণ' হলেই বিবাহিত জীবনের সকল আশা ভরসা শেষ হয়ে যায়, বিচ্ছেদেই সমাপ্তি হয়! তবে এই সমস্যা মধ্যবিত্ত পরিবারেই বেশী ঘটে! অন্যদিকে 'সন্দেহ প্রবণ' এই রোগের রোগী স্ত্রীরাই বেশি হয়ে থাকে, প্রথমে তারাই শুরু করে, এবং ক্রমে বাড়িয়েই চলে! স্বামী ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারী চাকুরে ব্যবসাহী যাই হয়ে থাকুক না কেন, স্ত্রীরা একটু রাতে ফেরা, মোবাইলে কথা বলা, চ্যাটিং ফিটিং তেমন প্রমান না দেখেই সন্দেহ করা শুরু করে, আর এখানেই ভেজাল লেগে যাই, অনেকে এই ভেজাল বা মিথ্যা অপবাদ নিয়ে জীবন পার করে, আর পরে সত্য সত্য অন্য নারীর প্রেমে পড়ে যায়! নিজের স্ত্রীকে তখন ঘৃণা করতে থাকে, এমন কি স্ত্রীর শরীরও আর সেই স্বামীকে টানে না!


বুঝতে পারছি, আপনারা উপরের প্যারা পড়ে আমার উপর রাগ করে ফেলছেন, নারী বন্ধুরা তো কাছে পেলে আমাকে হয়ত চাকু দিয়ে ঘাই দিয়ে দিতেন! আসেন, একটা বাস্তব উদাহরণ দেই। আমার অফিসে এক লোক আসে, সে প্রায় বারে বসে মদ পান করে, আবার নিজ মুখে বলেও সে অন্য নারীদের সাথে থাকে, তার পরিচিত অনেক নারী আছে যাদের ফোন করলেই চলে আসে! সে বিবাহিত, দুই কন্যা সন্তানের জনক।

গত কয়েক দিন আগে আমার অফিসে আসলে আমি তাকে এই সব বিষয় থেকে বিরত থাকতে অনুরোধ করি, বলি এই সব জীবন নয়, যৌবন ফুরালেই সব শেষ হবে, এইডসের ভয় দেখাই, পরকালের কথা বলি। সে যে এই সব বুঝে না, তা নয়, সব বুঝে তবুও সব চালিয়ে যাচ্ছে কেন, প্রশ্ন করতে সে উত্তরে বলে, আপনার ভাবীর কারনেই আমি এইসবে নেমেছিলাম। আমি আরো জানতে চাই, সে খোলামেলাই আমাকে অনেক কিছু জানায়। সারাংশ আপনাদের জানাচ্ছি।

সে বলে তার দ্বিতীয় মেয়ের জন্মের পরে তার স্ত্রী অহেতুক তাকে সন্দেহ করা শুরু করে, সে অনেকভাবে তাকে বুঝিয়ে বলার পরেও তার স্ত্রী সন্দেহ থামায় না, অফিস থেকে বাসায় গেলেই তার শার্ট প্যান্ট চেক করে এমন কি তার আন্ডারওয়ারও নাকি শুখে দেখতে থাকে! এই বিষয় নিয়ে কয়েক বার হাতাহাতিও হয়েছিল। একদিনতো বাসায় এমন লংকা কান্ড ঘটিয়ে ছিল যে, নানা শ্বশুরকে ডেকে এনে থামাতে হয়েছিল, সেই দিন সে নাকি তালাক দিতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। এর পরেও কিছুতেই স্ত্রীকে এই সন্দেহ থেকে থামাতে পারে নাই, এমন কি একবার ডাক্তারের কাছে নিয়েও।

এর পরেই মুলত তার চরিত্র নষ্ট হয়ে যায়, সে গুলশানে এক বারে মদপানে নাম লিখায়। সে বলে, কিছু না করেই যখন ঘরে গেলেই অপবাদ শুন্তে হয় তখন খারাপ কাজ করেই দেখি, ব্যস, নেমে পড়ে মদ নারীদের নিয়েও! এভাবেই এখন দিন চলে, এখন এই সব খারাপ কাজ করে মদ পান করে বাসায় গেলে স্ত্রী কিছু বললে চুপ করে অন্য রুমে চলে যায়, কথা কম বলে, খেয়েই অন্যরুমে ঘুমায়, স্ত্রীর দিকে ফিরেও তাকায় না!

আমি থ হয়ে তার কথা শুনছিলাম, তবে সে যে ভাষায় যেভাবে বলেছে তা আমি সেন্সর করেছি, অনেক গালি লিখি নাই, সে বাড্ডা এলাকার অধিবাসী, ঢাকার ভাষায় তার গালি গুলো কান ঝালাপালা করে দিচ্ছিলো! সে তার স্ত্রীকে প্রায় প্রতিটা লাইনের আগে চুত/মারানীর/মাগী শন্দ ব্যবহার করেছিল, এমনি আরো অনেক গালাগাল করছিলো। আমি হেসে বললাম, স্ত্রীকে এভাবে গালি দেয়া উচিত নয়, সে বলল, হারামী আমার জীবন নষ্ট করছে্‌, এই গালি তো কমই দিচ্ছি!

সন্দেহ আসলেই একটা বিরাট রোগ, এই রোগে যারে পাইছে তার ইহকাল পরকাল শেষ!

(আপনার কাছে গালগল্প মনে হতে পারে, বিশ্বাস করুন, সামান্য মিথ্যা লিখি নাই, তবে সংক্ষেপ করতে অনেক কথা লিখি নাই)

*সন্দেহ = সংশয় / সত্যতা নির্ণয়ে অনিশ্চয়তা / অপরাধী বলিয়া অনুমান
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×