somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ফেইসবুকে আমি এযাবৎ!

৩০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম ফেবু একাউন্ট ব্যান (ব্যান হয়েছিল আমি নাকি বেশী ফেন্ড রিকোয়েষ্ট পাঠিয়েছিলাম, তখন বন্ধু বাড়াতে নিজকেই চেষ্টা করতে হয়েছিল) হবার পরে এটা আমার ২য় একাউন্ট, এই একাউন্ট ২০০৯ সাল থেকে চালু আছে, প্রথম একাউন্টের ব্যানের ঘটনায় খুব সতর্ক ছিলাম ফলে এই একাউন্ট ১৫/১৬ বছর পার হতে চলল। প্রথম একাউন্টের অনেকেই আর খুঁজে পাই নাই। আমি এখনো নিজেই রিকো পাঠাই, যারা আমার স্ট্যাটাসে লাভ রিয়েক্ট করেন অথচ আমার লিষ্টে নেই, হয়ত এরা ফলোতে থাকেন, তাদের নিজেই ডেকে আনি।

যাই হোক, এই এত এত বছরে কত কত বন্ধু এল গেল, কত বন্ধু কত এক্টিভ ছিল অথচ এখন আর তাদের অনেককে আর দেখি না। আমি প্রতিদিন প্রচুর কমেন্ট এবং রিয়েক্ট করি, আমার ফিডে আসলেই। আমার বন্ধুর সংখ্যা সেজন্য কিছুটা এক্টিভ এবং প্রাণবন্ত, বর্তমানে এই সংখ্যা ৪৯১০ মোবাইলে, ৪৬৭৮ ডেক্সটপে (এই মাঝের ২৩২ জন কে আমি জানি না, বুঝার চেষ্টা করেও বুঝতে পারি নাই!)। অনলাইনে প্রোফাইলে ছবি ছাড়া আইডি বা নিক নেইমে আইডি আমি পছন্দ করি না, এদের থেকে দূরে থাকি, যদিও এমন অনেক আছেন এখনো। নিক নেইমের আইডি গুলো গালাগাল দিতে বেশ এক্টিভ থাকে।

আমি প্রতিদিন একটা কাজ করি, তা হচ্ছে বন্ধুদের জন্মদিনে তাদের শুভেচ্ছা জানাই এবং তাদের প্রোফাইলে প্রবেশ করি, খুঁজে দেখি, তিনি কেমন অবস্থায় আছেন? এই কাজে রাত ১২টার পরে করে থাকি, ইদানিং কিছু বন্ধু দেখি যারা গত ২/৩ বছর আর এক্টিভ নয়, কারন বুঝতে পারি না, অনেকে মেসেজ দেই, উত্তর মিলে না! হয়ত এরা পরপারে পাড়ি জমিয়েছেন! বেশ কয়েকজন বন্ধু দেখি যারা ক্যান্সার, কিডনী সহ নানান অসুখে ভুগছেন, তাদের জন্য মায়া হয়, অথচ কিছুই করার নেই।

আমার ফিডে নারী বন্ধু তেমন নেই, নারীরা কি এক অজানা কারনে আমাকে পছন্দ করেন না, এদিকে আমি মাঝে মধ্যে প্রিয়তমা স্ত্রী চরিত্র (নারীদের এই চরিত্রের বাইরে সকল চরিত্রই সফল এবং আমি এর বাইরের কোন চরিত্র নিয়ে কখনোই লিখি নাই) নিয়ে কিছু লিখি, সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আমি কি ত্যাগ করবো, নারীরাই আমাকে ত্যাগ করে চলে গিয়েছে, সামান্য কয়েকজন নারী বন্ধু আছেন, যারা মহৎ এবং বিজ্ঞ, তাদের চিন্তা ধারা পরিস্কার, এরা মনে হয় আমার সমবয়সি, ফলে অভিজ্ঞতার দিকে মিলে যায়। অন্য দিকে কিছু নারী বন্ধুকে এক্টিভ দেখি না, এর কারন এরা তরুণ ছিলেন হয়ত বিবাহ করে নুতন আইডি খুলেছেন, এদের যা বয়স ছিলো তাতে পরপারে চলে যাবার কথা নয়! এদের বাদ দিয়েছি নানান সময়ে।

আমার ফিডে বেশ অনেক স্বামী স্ত্রী আছেন, যারা দুইজনেই আমার বন্ধু। আমার স্ট্যাটাস নিয়ে ঝগড়াঝাটি করেন, এমন শুনেছি! বিষয়টা আমাকে নাড়া দেয়, এটা উচিত নয়, তবে হাসি তামাশা চলতেই পারে! বাবা ছেলে, বাবা মেয়ে এমনও আছে, ভাই ভাই আছে। তবে অনলাইনে আমি কিছু আত্নীয় স্বজন ব্লক দিয়েছি, যারা আগে বন্ধু ছিল, এদের নিয়ে সমস্যা হয়, দেখা হলে অনলাইনের কথা তুলে অহেতুক প্যাচাল পাড়ে, স্ট্যাটাস গায়ে টেনে নেয়, যার কোন দরকার আছে বলে মনে হয় না, তবে কিছু আছে মেচুয়ারিটি লেভেল ভাল, তারা এখনো আছে এবং আমি নিশ্চিত আমার মৃত্যুর সংবাদে এরাই প্রথম স্ট্যাটাস দিবে, এদের দরকার আছে, বেঁচে থাকতে এরা আমাকে নিয়ে ভাল স্ট্যাটাস দিয়েই যাবে।

মৃত আইডি গুলোতে (যাদের কথা জানি, সংখ্যা ৫০ পার হবে হয়ত) আমি প্রায় প্রবেশ করি এবং এদের বাদ দেই না, থাকুক, আমিও একদিন এদের মতই হয়ে যাব, যে তরুণের কাছে আমি এখন পরিচিত, সেও হয়ত আমার আইডি এমনি করে রাখবে, অন্তত তাদের ভালবাসায় আরো কিছুদিন বেঁচে থাকব এই দুনিয়াতে, তবে এক সময়ে আমার আইডিতে হয়ত আমি সহ আর কেহই বেঁচে থাকবো না, কি চরম সত্য কথা!


সবার জন্য শুভেচ্ছা। নয়াপল্টন, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×