somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

গত রাত জেগেছিলাম!

০৯ ই জুন, ২০২৫ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০/১১ দিনের ঈদের লম্বা ছুটি আপনারা কেমন দেখছেন জানি না, তবে আমার কাছে ভাল লাগছে, এই কন্সেপ্ট দুই ঈদে সবার জন্য ও পুজায়/বুদ্ধ পূর্ণিমায় তাদের জন্য করা যেতে পারে। প্রকৃতিকে আমাদের বিশ্রাম দেয়া দরকার। নিজের শেকড়ে বছরে কয়েকটা দিন কাটালে জীবন কিছুটা শান্ত হতেই পারে। ঘন বসতির এই দেশে মানুষেরও একান্ত কিছু দিনের রেষ্টের প্রয়োজন আছেই।

ইটালীতে শুনলাম ঈদের কোন আমেজ নেই। মুসলমানেরা সকালে উঠে নামাজ পড়লো, কিভাবে কোরবানী দিলো বা পরে। নামাজ থেকে এসে নাস্তা খেয়েই চাকুরী বা ব্যবসায় চলে গেল, কোন টের পাওয়াই যায় নাই। মুলত ঈদের আমেজ পুরাই এখনো ধরে রেখেছে বাংলাদেশ! হা হা হা, একটা পরিসংখ্যানে দেখলাম, বাংলাদেশই একমাত্র দেশ দুনিয়াতে, যারা দিনের হিসাবে এই ঈদের দিনেই সব চেয়ে বেশী গোশত খায়। কথাটা আমি অবশ্য আমার নিজেকে দিয়েই বুঝি, আমিও হাফকেজি খানেক খেয়েছি!

আজকাল রাতে জাগছি, জানিনা কিসের আশায়! তবে গতকাল রাত জেগে কয়েকটা কাজ করেছি, মানে টিভি দেখা আর কি! পাশের দেশের বিরাট ব্যাংক ডাকাত মি বিজয় মালিয়ার পডকাষ্ট। কি শক্ত নার্ভের লোক তিনি তা পুরা ৪ ঘন্টা ১৯ মিনিটের ভিডিওতে প্রমান দিয়েছেন। ভিডিওটি সাড়া ফেলেছে। আমি তার যুক্তি গুলো শুনেছিলাম, আর চিন্তা করছিলাম, দিন আবার ফিরে এলে আমাদের ব্যাংক লুটেরা গুলোও এমন যুক্তি ও দায় মুক্তি নিয়ে আবারো ফিরে আসবে। এখন সে বিদেশে কি লাক্সজারিয়াস জীবন যাবন করছে, অথচ এটাকেই বলছে সাধারণ জীবন যাপন! এমন চোরেরা সব সময়েই দারিদ্রতাকে ব্যাঙ্গ করেই। এই দেখা নিয়েই বই লিখে ফেলা যায়। পরে আরো আলোচনা করা যেতে পারে। পাচারের টাকায় এখনো কি আনন্দের জীবন, অথচ স্বীকার করেই না, বলে, আই এম নট এ চোর! (হাতের ঘড়ি ও ৬ খানা ব্রেসলেট, গলায় হোয়াইট গোল্ডের চেইন লক্ষনীয়)



প্রযুক্তিতে চীনের হুয়াই এগিয়েই যাচ্ছে, গতকয়েকদিন আগে তারা ২০২৫ সালের বেশ কিছু নুতন প্রোডাক্ট বাজারে ছাড়ছে, ইউরোপ থেকে অনুষ্ঠান ছিলো। তবে মেরিকা কানাডা ছাড়া এদের অগ্রযাত্রা দেখার মত। প্রায় ২ ঘন্টার অনুষ্ঠানে একবারেও মেরিকা বা ডলারের নাম উচ্চারিত হয় নাই। তাদের রেইট ছিল পাউন্ডে! মানে দাঁড়ায় মেরিকাকে গোনার সময় নাই আর! চীনের নানান বিষয়ে সাফল্য সত্যি অবাক করার মত।

গভীর রাতে পুর্তুগাল ও স্পেনের খেলা দেখলাম। আমার মত স্পেন ভাল খেলে হেরেছে, আর পুর্তুগালের গোলরক্ষককে সেরা মনে হয়েছে, এত বল ঠেকানো সহজ কাজ নয়। সহ ফুটবলারদের উপর মেজাজ ধরে রাখাও কঠিন, কারন তারা বার বার ব্যাক পাশে খেলে তার পজিশন রিক্সের মধ্যে ফেলে দিচ্ছিলো!

জানলাম মি প্রফেসর মুহাম্মাদ ইউনূস সাহেব বৃটেনে সফরে যাচ্ছেন, অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক, এটা সত্য খবর বলেই মনে হচ্ছে। তিনি যদি তাকে সাক্ষাৎ দেন তবে তাকে 'বেঈমান'ই মনে হবে! অপরাধীদেরও যুক্তি থাকে, সেই যুক্তি যদি কেহ শুনে সেটা হচ্ছে আদালত, আদালতের বাইরে কোন কথা চলতে পারে না। আশাকরি মি ইউনূস সাহেব তা বুঝতে পারবেন। মানুষের ভালবাসা হারানো খুব সহজ কাজ, অর্জন কঠিন।

পুনশ্চঃ গতকাল সন্ধ্যায় এক বন্ধুর (বন্ধুর বন্ধু হলেও আমার সাথে যথেষ্ট খাতির ছিলো এবং আড্ডায় বেশ মজাই করতাম) মৃত্যু খবরে গতরাতে যা কিছু করেছি, তাকে মনে পড়ছিলোই, লিভার জটিলতায় ষাট বছর পার হবার আগেই এই দুনিয়া থেকে বিদায় নিলেন। বেশ ধনী এই বন্ধু সঠিক চিকিৎসা পেয়েছেন কি না সন্দেহ হচ্ছে, তার স্ত্রী তাকে লিভার ডোনেট করতে রাজী ছিলেন এবং সব গুছিয়ে পাশের দেশে গিয়েছিলেন। নুতন কোন জটিলতায় দেশে ফিরে আসতে হয়েছিল, দেশে ফেরার তিন দিনের মাথায় দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিদায় পাপ্পু ভাই, ভোলা যাচ্ছে না আপনার হাসিমাখা মুখ, উত্তরায় আপনার বাড়ির সামনে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করতে করতে আর কোনদিন নানান কথা বলা হবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৫ দুপুর ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×