somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা ২

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার অনেক দিনের শখ ডায়রি লিখার।কোনদিনও সেটা লিখি নাই। তবে ২০১৩ সালে কিছু আলতু ফালতু কাজ করার প্ল্যান করছি। প্রতিদিন কিছু না কিছু লিখবো ডাইরির মতো করে। এইখানে যা লিখবো, সবই হইতেছে আজাইরা টাইপ জিনিস। যা মনে আসে তাই লিখবো।এবং যেটা একবার লিখবো, সেটা কাটবো না। তাই এই লিখায় প্রচুর পরিমাণ বানান ভুল পাওয়া যাবে। স্কুলে একটা প্রোগ্রাম হইতো , যেমন খুশি তেমন সাজো। এই লিখাগুলাও ওইরকম আর কি, যা খুশি তাই লিখি টাইপ।)

আমার বন্ধু ফাহিদ। ফাহিদ মানেই হইলো উৎসব। হুটহাট প্ল্যান, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা এবং সাথে হাবিজাবি খাওয়াদাওয়া। আজকে অবশ্য ভদ্র ছিলাম, আজেবাজে কিছু করি নাই।অস্লীলতামুক্ত গল্পগুজুব করছি, সাইকেল চালাইছি আস্তে আস্তে, রিক্সার পিছু পিছু।হোটেলে গিয়া আর সববারের মতো অনেক অনেক অর্ডার দেই নাই, মাত্র একটা মোগলাই পরোটা খাইছি, দুই ডিমআলা।মোগলাই পরোটা সাধারণত অর্ডার দিলে বানায় দেয়, বানাইতে ৫/১০ মিনিট সময় লাগে। সেই সময়টুকু অপচয় না করে আমরা চপ খাইলাম, আলুর চপ, ভিতরে একটা ডিমের এক ভাগের আট ভাগ অংশ দেয়া, মানুষ এতো কিপটা ক্যান?যাই হউক, মোগলাই পরোটা চলে আসছে এইদিকে, বিদেশিদের মতো কাটা চামচ দিয়া খাওয়া শুরু করলাম।এবং সাথে সাথে ডিসিশন নিলাম দুইটা। ১,কাঁটাবনে, অষ্টব্যাঞ্জনের পাশের এই ছোটো হোটেলটায় আর জীবনেও আসুম না। এবং ২ , দুই ডিমআলা মোগলাই অপেক্ষা একডিম মোগলাই অধিক সুস্বাদু।


এরপর সময় এখন চা খাওয়ার।আশেপাশে ভালো টং দোকান নাই,নোংরা। নোংরা সেইটা কোন সমস্যা না, সমস্যা হইতেছে আমরা যে কোন অচেনা টং দোকানে চা খাওয়ার আগে একটু ফিল্ড ওয়ার্ক করি। মানে ওই দোকানের কাস্টমারদের কাপের দিকে তাকায়া দেখি ওই টং দোকান কেমুন চা বানায়। লিকার কম, কনডেন্স মিল্ক বেশি – এই টাইপ চা অসহ্য লাগে।

যাই হউক,আমরা গেলাম আরেক রেস্টুরেন্টে । নতুন মাত্র খুলছে। পাঁচছয় জন ওয়েটার এবং পুরা রেস্টুরেন্টে কেবল আমরাই একমাত্র কাস্টমার।সবাই ধুমধাম সালাম দিতেছে, স্মার্ট স্মার্ট শার্ট-প্যান্ট-টাই পরা মানুষগুলা স্যার স্যার করতেছে, আমরা শরমে পইরে গেলাম। চা অর্ডার দিলাম।বলে চা নাই,কফি আছে।উইঠা চলে যাওয়া উচিত, কিন্তু মায়ায় পরে গেসি,এতো বার স্যার স্যার বলছে। কি আর করা।তবে কফি ভালু লাগছে। রিকমেনডেড।ও ভালো কথা, রেস্টুরেন্টের নাম মনে পরছে, চায়না কিচেন। কারণ এই স্ট্যাটাস লেখার আগেই দেখি ফাহিদ এই রেস্টুরেন্ট নিয়া স্ট্যাটাস আপডেট করে দিসে। এবং সেখানে দাবি করসে, কখনো কখনো বিয়ার দাওয়াত খাওয়া অপেক্ষা কফি পান করা উত্তম।

এরপর গেলাম ভ্রমণসঙ্গীতে।এখানে গেলেই খালি কিনতে ইচ্ছা করে, এতো এতো জোশ জোশ জিনিস!তবে এসব বাদেও, ভ্রমণসঙ্গীতে কিছু বস বস মানুষ আড্ডা দেয়, সেটা আমরা আক্ষরিক অর্থেই মুগ্ধ হইয়া শুনতেই থাকি শুনতেই থাকি।

সামারিঃ সত্যি সত্যি জীবনটা খুব ছোটো, প্রতিটা সেকেন্ড সবাই ফুর্তিতে থাকুক, প্রার্থনা করি। শুভ রাত্রি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×