লাল সেলাম নিশাচর!!
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের এক আন্টি ভীষণ অসুস্থ্য। ওনার ৩ মেয়ের সবাই বিদেশে। আমার ডিপার্টমেন্টের বড়ভাই মুরাদভাই ছেলের দায়িত্বে ওনাকে দেখাশোনা করছেন। আমি মাঝেমধ্যে চেষ্টা করি ওনাকে সাহায্য করবার।
গতকাল জানা গেল আন্টির পা কেটে ফেলা লাগবে। সেই সাথে শরীরে রক্তেরও স্বল্পতা। আমাকে জানালো মুরাদ ভাই। আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম। কিন্তু কেউই দিতে পারবে না বলে জানালো। শেষ পর্যন্ত ফোন দিলাম ব্লগার নিশচারকে। ও বলল, রক্ত দিতে পারবে কিন্তু অফিস শেষে সাভার থেকে এসে রক্ত দিতে হবে। আমি ওকে বললাম, ঠিক আছে দেখি ঢাকায় কাউকে পাই কি না।
প্রায় হতাশ হয়ে আমি চেষ্টা করছি আরও কয়েকজনের সাথে যোগাযাগের। এরই মধ্যে নিশাচরের ফোন। ও আসবে এবং রক্ত দেবে বলে জানালো। অনেক কষ্ট করে নিশাচর এসে পৌঁছালো । রক্ত দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে ১০ টা।
এ চলে যাবার পর আমি আর বৃত্তবন্দী ফিরলাম শ্যামলী পর্যন্ত। বৃত্তদাকে বিদায় দিয়ে যাবার সময় আমি ভাবতে চেষ্টা করলাম পুরো কাজটা। নিজেকে জিজ্ঞাসা করলাম, আমি কি সাভারে গিয়ে রক্ত দিয়ে আসতে পারতাম? বোধহয় না। কিন্তু নিশাচর পেরেছে। ও অনেক বেশি মানবতাবাদী। মানুষকে অনেক ভালোবাসতে পারে। মনে মনে স্যালুট জানালাম। লাল সেলাম নিশাচর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন