somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেহী রঙ্গ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত নয়টা। টিউশনি থেকে ফেরার পথে কিছুক্ষণ আগে এলিফেন্ট রোডে মহিলা ছিনতাইকারী বারো ইঞ্চি সাইজের ছুরি দেখিয়ে অনিকের মোবাইল আর মানিব্যাগ নিয়ে গেছে।

অনিকের মোটেও দুঃখ হচ্ছে না। মোবাইলটা কমদামী। ছিনতাইকারী বড়জোর তিন'শ টাকা বিক্রি করতে পারবে। আর মানিব্যাগেও তেমন কিছু ছিলো না। আনুমানিক ৩৮ টাকার মত। মানিব্যাগটাও পুরনো। কবুতরের খুপড়ির মত অনেকগুলা গুপ্ত পকেট আছে সেটায়। তার একটায় এই অল্প কিছু টাকা ছিলো। ছিনতাইকারী খুঁজে পাবে কিনা কে জানে।

অনিক ঠিক করলো মেসে পৌঁছে বাবাকে ফোন করবে। ছিনতাইয়ের ঘটনা বলবে। না হলে ফোনে ওকে না পেলে বাবা দুশ্চিন্তায় সারা রাত ঘুমাবে না।

অনিকের বাবা ওকে প্রতিদিন রাতে ফোন করে খোঁজখবর নেয়। ঠিক রাত নয়টা থেকে দশটার মধ্যে ফোন করে। আগে এই কাজটা অনিকের মা করতো। মা মারা যাবার পর এখন বাবা করে। একদিনও মিস হয় না।

সোয়া নয়টার দিকে অনিকের বাবা বহুবার ছেলের মোবাইলে ডায়াল করলো। মোবাইল বন্ধ বলছে। ছেলের মোবাইল বন্ধ থাকলেই উনি একটু চিন্তিত হয়ে পড়েন। ছেলে একা শহরে থাকে। টিউশনিতে গেলে মোবাইল বন্ধ রাখে। আর জরুরী কাজে মোবাইল বন্ধ রাখতে হলে সেটা অনিক আগেই বাবাকে জানিয়ে রাখে। উনিও ওই সময়ে আর ফোন করেন না।

সাড়ে নয়টা বাজে। অনিক নিশ্চই এখন টিউশনি থেকে বেরিয়েছে। বাবা আবার ডায়াল করলো। কিন্তু এখনো মোবাইল বন্ধ। তিনি কিছুই বুঝতে পারছেন না। মা মরা একমাত্র ছেলে। উনার খুব টেনশন হচ্ছে। আজ সারাদিন অনিকের সাথে কথা হয়নি। এখন মোবাইল বন্ধ বলছে। বাবার কাছে একটু অস্বস্তি লাগছে। ছেলের কোন বিপদ হয়নি তো?

পোনে দশটা। অনিক মেসে পৌঁছে দেখে রুমমেট একজনও বাসায় নেই। হয়তো বাইরে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পরেই আসবে। বাপ্পি বাসায় আসলেই ওর মোবাইল থেকে বাবাকে ফোন করবে। বাইরে দোকান থেকেও করতে পারতো। কিন্তু পকেটে একটা কানাকড়ি তো দূরে থাক অন্ধকড়িও নেই।

সাড়ে দশটা লাগাদ বাবা আবার অনিকের নাম্বারে ডায়াল করলো। এবার রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। সপ্তমবার অনিক ফোন তুললো।

- হ্যালো অনিক, কেমন আছিস বাবা?
- (চুপ)
- হ্যালো।
- (চুপ)
- কথা বলছিস না কেন?
- (চুপ)
- হ্যা....

বাবা দেখলো অনিক ফোন কেটে দিয়েছে। উনি কিছু বুঝলেন না। আবার ডায়াল করলো এবং রিসিভ হওয়ার পর এক মেয়ে কথা বলা শুরু করলো।

- হ্যালো কে?
- অনিক কোথায়?
- কে বলছেন আপনি?
- আমি কে বলছি মানে? অনিক কোথায়? আর আপনি কে?
- আগে বলুন আপনি কে?
- আমি অনিকের বাবা। অনিক কোথায়? আপনি কে বলছেন?
- (চুপ)
- হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি?
- (চুপ)
- হ্যা...হ্যালো।
- আমি অনিকের মা!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×