শূণ্যতার টস করে করে যত উপরে গভীরে যাই,
বিরহ ফুলকায় ভূমিষ্ঠ পাথর, প্রস্থান,পাখি পুত্রদের
নাম গোপন করে দূরবর্তী নক্ষত্রের তীর তলদেশ
ভরে যায় খসখসে বুদবুদের বেদনা;
স্বপ্নের ঊদয় অস্তের অরণ্য ছেড়ে
সূর্যের গা থেকে আলোর পোশাক খুলে নিয়ে পালায়
সুবহে সাদিক---
কোনো কোনো দিন ঘোর তন্দ্রার জাদুমন্ত্রে মরীচিকা ফুলের
গন্ধে ভরে ওঠে ঘর, মন- ধমনী লাল ফিতা বেঁধে
কোনো কোনো দিন তুরাগ তেপান্তরের রূপবান সেজে
এক তারা ছিঁড়ে চুমোয় চুরমার করি চিত্রাঙ্গ ঘুড়ি দুপুর ;
বন্ধু তুমি তো প্রথম দেখালে শোক -বীজে কিভাবে থাকে
সদ্য-জন্ম জোস্নার কুসুম, সেদিন থেকে সমস্ত
পৃথিবী জানলো আকাশের সব তারা ঝরে পড়ে হয়
জনমদুঃখী রাতের যুক্তাক্ষর।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




