দিনরাত ভাবি শিমুলতলার এ- পথে ও- পথে উদাস ঘোড়ায়
ঘুরে ঘুরে নদী- নক্ষত্র- পাহাড়- ভৌগলিক আড়াল মুছে---
আকাশের আরও উঁচুতে ইশারায় সাজাবো
দুঃখিনীর খোয়াবনামা;
পিপড়েদের গুঁড়ি গুঁড়ি গর্তবাড়ি পূর্বজন্ম খুঁড়ে
হয়তো পাবো মারিজুয়ানা মোড়া দুর্গম শরীরে
অতিক্রান্ত ভুলের ভিতর- বাহির- অন্তর
অবনীর তুলকালাম আলিঙ্গন;
শঙ্খের সর্বাঙ্গে বনফুল মেখে চরিত্রহীন মস্তিষ্কে
শেষ রাত্তিরে জোড়া খুনের আশংকা বাতিল করে
মিত্রদের খেলনা বিমান উড়িয়ে ঊর্ধ্বে মুঠো ছেড়ে
দূর থেকে দিনরাত ভাবি কবিতা হবে
আমৃত্যু কাছে থাকবার স্বজন স্বীকোরোক্তি।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




