সুর্যাস্তের আঁচল টেনে মনে পড়ে যায়
কাঠের কুটিরে লুকিয়ে রাখা যৌবনাকৃতি ফল কাটার মুহূর্তটা--
শুনেছি গোয়াল ঘরে শুয়ে থাকা গাইগুলো ওখানেই
পেয়েছিল কৃষাণীর আদর শুশ্রূষা;
টেপকলে পানি পড়ার শব্দে মনে পড়ে যায়,
মরা শামুকের চুল ভিজে ফুলে উঠা চৈত্রের গাঙ,
গায়ে চুনকালি মেখে আরোগ্য নগরের দিকে
গড়াতে গড়াতে কি সুরেলা সে বাজাতো
অসুখের বেহালা।
স্নানঘর থেকে রক্তাক্ত মার্বেলের চিবুক তখনো অনেক দূর---
সুর্যাস্তের আঁচল টেনে মনে পড়ে যায় -
দূরবীন নিভিয়ে বেআব্রু স্মৃতির মলাটে রংধনুর রূপ লুণ্ঠনের ব্রেকিং নিউজ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




