এক ই শরীরে জীবিত কিংবা মৃত
চামড়ায় সাজানো মানুষ --আমিও সেজেছি
সাদা কালো শঙ্খনীলে
জলের ভেতর পাথর হয়ে
মনে হতে পারে মিথ্যে বলছি।
বিষে বিষে নীল ঠোঁটে
নদীর বাঁকে সন্ধ্যার রঙ মেখে
ইশারায় মনে হতে পারে মিথ্যে বলছি;
কেবল-ই মনে হয়
আঁধারের ভেতর সাজানো সবুজ কুসুম,
নিঃশ্বাসের পরিভাষায়
একদন্ড বেদনা ছাড়া
সুখ আর অসুখের খোসায়
কি রেখে যাচ্ছি
এক ই পথ তার দু দিকে
যেতে যেতে মনে হয় কেবলই মনে হয় মিথ্যে বলছি
হতে পারে মিথ্যে বলছি
এক ই শরীরে জীবিত কিংবা মৃত
চামড়ায় সাজানো মানুষ --আমিও সেজেছি
সাদা কালো শঙ্খনীলে
জলের ভেতর পাথর হয়ে
মনে হতে পারে মিথ্যে বলছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


