somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগুনে পাখি
আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

রমজানে কী খাবেন , কী খাবেন না

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রমজানে আমাদের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে যায়। যার দরুন অনেকে সমস্যায় পড়ে থাকেন। কিন্তু একটু চেষ্টা করলেই এ থেকে পরিত্রান সম্ভব। কিভাবে ? -- সেটাই দেখুন

কিছু টিপসঃ
১) দৈনন্দিন সুষম খাবার থেকে রমজানে যেন খাবারের মেন্যু খুব বেশি পরিবর্তন না হয় সেদিক লক্ষ্য রাখা বাঞ্চনীয়।

২) সেসকল খাবার যেন আমাদের স্বাভাবিক ওজন বজায় রাখে সেদিক খেয়াল রাখতে হবে।

৩) সেহরীতে "আঁশযুক্ত" খাবারের (Dietary Fiber) এর পরিমাণ বেশি রাখতে চেষ্টা করবেন। কারণ আঁশযুক্ত খাবার ধীরে হজম হয় যা আপনার কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেয়।

৪) সেহরী ও ইফতারে সুষম খাদ্য রাখবেন। এতে থাকতে পারে ফল-মূল, সবজি, মাছ-মাংশ, খাদ্যশস্য, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি।

৫) ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলুন। কারণ সারাদিন রোজা রাখার পর পেটে এসব খাবার পৌঁছালে বুক জ্বালাপোড়া (Heart Burn), অম্লত্বজনিত সমস্যা (Gastric Acidity) ইত্যাদি দেখা দিতে পারে।

৬) সেহরীতে অনেকে প্রচুর চিনিযুক্ত খাবার খেয়ে থাকেন এই ভেবে যে তা সারাদিন শক্তি যোগাবে। কিন্তু তা নয় -- বরং এতে রক্তে ইনসুলিনের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। যার ফলে Hypoglycemic Shock পর্যন্ত হতে পারে।

৭) রমজানে আমরা সবাই চেষ্টা করি নিয়মিত সালাত আদায় করতে। বয়স্ক মানুষদের অনেকেই এসময় জয়েন্টের ব্যাথায় আক্রান্ত হন। তাদের জন্য উপদেশ -- আপনার ওজন কমাতে চেষ্টা করুন যাতে আপনার শরীর এই পরিশ্রম সহ্য করার ক্ষমতা রাখে।

৮) প্রচুর পানি পান করুন । কম পানি পান করলে পানিশূন্যতা, কিডনীতে পাথর ইত্যাদি হতে পারে।

কি কি ফল খাবেন ?
খেজুর, মাল্টা, কাঁচা পেপে, শসা, কলা, পেয়ারা, আপেল, জাম্বুরা ইত্যাদি।

ইফতারে যা যা থাকতে পারেঃ
মুড়ি, ছোলা, শসা, কলা, খেজুর, আপেল, দই, ফিরনি ইত্যাদি।
ডায়াবেটিক রোগীরা Zero Cal, Sucrolose ইত্যাদি ব্যবহার করতে পারেন।

সেহরীতে যা যা খাবেনঃ
ভাত, সবজি, মাছ, ডিম, দই, ফল ইত্যাদি। গরুর মাংশ এড়িয়ে চলুন কারণ তা গলা শুকিয়ে দেয় ফলে পানির অভাবে কষ্ট পেতে পারেন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×