somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মিডিওক্রিসি!

১৪ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডিওকার হবার আসলে অনেক যন্ত্রনা। জীবনে বড় কিছু হতে পারবোনা, কিংবা এমন কিছু করতে পারবোনা যাতে মনে হয় এই পৃথিবীতে আসা সার্থক, এই চিন্তাটা খুব একটা সুখকর না। অনেকে আবার এই উপলব্ধিটাকেই কাজে লাগায়...কিছু একটা করতে হবে,,,বলতে বলতে হয়তো কিছুএকটা করেও ফেলে,,,,কিন্তু আমি অনেক অলস বলেই হয়ত থার্ড ইয়ার-এ যখন এই জিনিষ মাথায় আসলো তখন কয়েকদিন দিশাহারা ঘুরেই বেড়ালাম শুধু,,আর যাদের দেখে মনে হত এরা কিছু করতে পারছে তাদের প্রতি হায়রে হিংসা...সিন্ডারেলা-র একটা ভার্সনে গল্পের শেষে ছিল ওর সেই সৎ-মা আর সৎ বোন গুলো ওর সৌভাগ্য দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে গেল,,,যদিও এটা পড়ে আমি একটু চিন্তায় ছিলাম হিংসায় জ্বলে পুড়ে মানুষ আসলেই মরে যেতে পারে কিনা, তবে ঐ সময়টায় আমি এমন হিংসিত হয়ে ছিলাম সবার প্রতি যে তখন আমি মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেলাম আমি কয়েকদিনের মধ্যেই হিংসার কারনে মরে যাবার জ্বলন্ত উদাহরনে পরিনত হতে যাচ্ছি! তবে কপাল ভালই বলতে হবে এই অবস্থা বেশিদিন থাকলনা,,,যেইরকম হঠাৎ করে মনে হয়েছিল আমি মিডিওকার, সেইরকম হঠাৎ করেই মনে হল আমি এমন চরম অলস যে আমাকে দিয়ে আসলেই কিছু সম্ভব না। তাই হিংসা করে সময় নষ্ট করে কোন লাভ নাই। আর যেহেতু আমাকে দিয়ে কিছুই হবেনা তাই কোনকিছু হবার চেষ্টা আর চিন্তাও মোটামুটি বাদ দিলাম। বেশ বৈরাগী বৈরাগী ভাব! শেষমেষ আমি সেই মিডিওকার-ই রইলাম কিন্তু কোন আফসোস ছাড়া।মাঝে মাঝে যে মন খারাপ হয়না তা না...তবে সেটা তো সবার-ই হয়!

কালকে মনটা উদ্ভট রকমের খারাপ ছিল,,,কিচ্ছু ভাল্লাগেনা নামক সেই পুরনো রোগ টা আমার। সকাল বেলা তুহি-র অফিসে আটকা পরলাম। তারপর সারাদিন আমার আশেপাশে মানুষের ব্যস্ততা আর তার মাঝখানে আমার চুপচাপ বেকুবের মত বসে থাকা। বের হবার কথা চিন্তা করি আর অমনি শুনি একটা মিছিল গেল, অমুক রাস্তায় অনেক গন্ডগোল, কে কে যেন নিচে গিয়েও ফেরত চলে এল কারন কোন যানবাহন নাকি পাচ্ছেনা। আমিও কোনোকিছু না পাবার চিন্তায়ই বের হলাম না। আমি ভাবছিলাম মানুষগুলো চোখের সামনে মৃত্যুদেখবার পর-ও কি নির্লিপ্ত! তবে সাথে সাথে মনে হচ্ছিল আরে, আমি নিজেও কি নির্লিপ্ত না? তুহি যখন আমার সামনে বসে থরথর করে কাঁপছিল আমি-ই তো তখন ওকে বার বার বল্লাম দোস্ত এইটা কোন ব্যাপার না, এইগুলা রেগুলার হয়ে গেছে, কত কত সান্তনা, কত কত হিপোক্রিসি! ও একটু পর সামলে নিলো কিন্তু আমার মাথা থেকে আর বের হচ্ছিলোনা ব্যাপারটা। একা একা চুপচাপ বসে থাকলে বের হবার কথাও না অবশ্য। সারাদিন এরকম খামখাই বসে থেকে থেকে মনটা কেমন ভোঁতা হয়ে গেল...আর শরীর টাও কেমন ক্লান্ত। মাথাটা কেমন ভোঁতা হয়ে ছিল,,,এর জন্যই হয়তো শুধু শুধু রাতের বেলা আবার সেই মিডিওক্রিসি-র আলোচনা তুলে আনা,,মন খারাপ করা এবং করে দেয়া,,এবং শেষমেষ একটা ক্লান্ত, ভোঁতা মন নিয়ে ঘুমিয়ে পড়া।

আজকে আর লিখতে ইচ্ছা করছেনা। আগে বেশ গুছিয়ে লিখতে পারতাম, আজকাল তাও পারিনা, মনে হয় আগেই অনেক অন্যরকম ছিলাম, মিডিওক্রিসির উপলব্ধির পর থেকেই বোধ হয় মিডিওকার হয়ে যাচ্ছি দিন দিন একটু একটু করে!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×