somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্বপ্ন

২৫ শে নভেম্বর, ২০০৬ ভোর ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশু যাওয়া হয়নাই হলে। তুহি ফোন করে বলল ও নাকি আমার বাসায় থাকতে আসবে,,তাই হলের প্ল্ল্যান বাদ দিলাম। তুহি আসল 6টার দিকে,, ভাস্কর-ও সাথে সাথেই বের হয়ে গেল। একটু পরেই আসল মিথুন, তারপর তুহি আর মিথুন আড্ডা দিল আর আমি একা একা বই পড়লাম,,মিথুন গেলো 10টায়,,তারপর আমরা খেয়ে শর্মীর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম অনলাইনে, তারপর তুহি ঘুম! কি বোরিং! আমি একা একা জেগে জেগে ভাবছিলাম ভাস্কর কি করছে,,,দুএকটা উলটোপালটা এসএমএস ,,,ও নিজেও বোধহয় সেটা বুঝে এসএমএস বন্ধ করল। তারপর কখন জানি ঘুমিয়ে পরলাম টেরটাও পেলামনা।

তুহি যখন মিথুন এর সাথে গল্প করছিল,,আমার ঐ একা থাকার সময়টায় কি জানি কি মনে হল,,,মনে হয় একা একা লাগছিল বলেই হয়ত, ধ্রুবকে নক্ করলাম। ওর সাথে কথা বলতে গেলে মাঝে মাঝে আমরা আবার সেই পুরোন আমরা হয়ে যাই। এক মূহুর্তের জন্য আমি আবার হয়ে যাই এইনজেল,,আর ও হয়ে যায় লর্ড। এটা হত প্রথম দিকে বেশি,,,ইদানিং আর হয়না, কিন্তু পরশু রাতে কথা বলতে বলতে হঠাৎ কেমন করে যেন আবার সেই পুরোন দিনে ফিরে গিয়েছিলাম,, দুজনই একসময় সেটা বুঝতে পারলাম,,আর সাথে সাথে দুজনেই চুপ করে গেলাম।

আমার মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা 2005 এর লেইট ডিসেম্বরে শুরু হয়ে 2006 এর লেইট মার্চের মধ্যে আটকা পরে গ্যাছে। দুজন মিলে আমরা একটা অন্য পৃথিবী বানিয়েছিলাম,,একদম আমাদের মত,,ঠিক আমরা যেমন চাই তেমনটা। আমি সারা জীবন স্বপ্ন দেখে গিয়েছি,,কখনো ভাবিনি স্বপ্নগুলো আসলে বাস্তব হওয়া সম্ভব,,কিন্তু সেই সময়টা,, সেই মেঘলা মেঘলা মন খারাপ করা দিনগুলি,,সেই অচেনা শহরে অপ্রিয় একটা মানুষের সাথে থাকা,,সেই সময়টাতে,,,আমি আমার স্বপ্নগুলোর মধ্যেই ছিলাম! আই ওয়জ লিভিং মাই ড্রিমস দেন! সারাদিনের বিরক্তি,, সারাদিনের কষ্ট,, প্রথম স্নো-ফল দেখে দৌড়ে নিচে যাওয়া,,,আবার দৌড়ে উপরে এসে অপেক্ষা কখন লর্ডকে জানাব,,সালামের চোখ ফাঁকি দিয়ে 5 মিনিট পর পর মেইল চেক করা,,মেইল না পেলে মন খারাপ করা,,আবার আচমকা অপ্রত্যাশিত মেইলের অপ্রত্যাশিত আনন্দ,,সবকিছু বলতে হবে,,কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, কি কিনলাম, কি পড়লাম, কি স্বপ্ন দেখলাম,,স-ব! আমাদের মত করে আমাদের জগতের স্বপ্ন,,শুধু আমরা দুজন,,আর কেউ না,,,আর কাউকে দরকার নেই আমাদের,,তখন কি একমূহুর্তের জন্যেও ভেবেছিলাম যে আমরা আসলে শুধু স্বপ্নই দেখছি? ভেবেছিলাম হয়ত,,কিন্তু পাত্তা দেইনি একদম। মাঝে মাঝে নিজেকে বিশ্বাস হতনা,,এই বয়সে সেই 17 বছরের মত এত আবেগ কোথা থেকে এল! একদম ভেসে গিয়েছিলাম,,কোন বাঁধ দেইনি,,দেবার চেষ্টাও করিনি।

এখন তো ডিজইলিউজ্নমেন্ট,,আসলে সবটাই স্বপ্ন ছিল। অনেক প্র্যাকটিক্যাল হয়েছি,,ঐ সময়টুকু পার না হলে হয়ত আগের মত নাইভ-ই থেকে যেতাম। এখন কিছুটা বুঝি স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা। কিন্তু ঐ সময়টা, আর ঐ সময়টার স্বপ্নগুলোকেই আমি সবথেকে ভালবাসি। জানি কখনো হবার নয়,,তখনো জানতাম,,কিন্তু সত্যিকারের ভালবাসা বলে যদি কিছু থেকে থাকে তবে ঐ দুইমাসেই আমি জেনেছিলাম তার রকমটা!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×