মানুষ পশুর থেকে আলাদা বিবেকের জন্য।আমার এলাকার জনপ্রতিনিধি বললেন আমার বিবেক নাই। আমি বারবার তার কাছে এলাকার জন্য টিউবওয়েল, মসজিদ, মাদ্রাসার জন্য সাহায্য চাইবললেন আমার বিবেক বুদ্ধি নাই।অনেকদিন ধরে এই বিবেকটাকে দেখার বড় সখ। ছত বেলায় বাবা বলত, “ তোর বিবেক নাই তুই অমুক বারির পলা” অনেকদিনের জিজ্ঞাসা পুরনে দৃঢ় প্রত্যয় নিয়ে বেরলাম শহরে বিবেক সন্ধানে। বিবেক কি অই মানুষটা যে তার অল্প আয়ের সংসার চালিয়ে রোজাদারদের পানি দেয়, নাহ বিবেক এত সস্থা হতে পারে না। বিবেক কি অই লোক যে দামি হোটেলে ইফতার করে , যেখানে ইফতারের ঝুতা খাবার জন্য অনাহারিদের ভিড়। বিবেক কি সরকারের পদ্মা সেতু তৈরির দুরাশা নাকি বিরোধীদলের গুম হয়ে যাওয়া নেতা, জাকে নিয়ে একাধিকবার মিডিয়ার করুন দশা, লাগাতার হরতাল ভাংচুর ার নৈরাজ্যে দেশ অচল।। বিবেক কি সাগর রুনি হত্তার প্রতিবাদ নামের মৌন মিছিল। বিবেক কি অই রাজনৈতিক দলের পিতাদের কেনা সম্পত্তি যে ইচ্ছা হলেই হাজারো শিক্ষার্থীর পরালেখা বন্ধ করে দেয়া। বিবেক বোধহয় পুলিশের অই পোশাক, যাতে প্রনামি দিতে হয়। বিবেক মনে হয় অই ধর্ষিতা প্রতবন্ধি নারির গুমরে ওঠা আর্তনাদ। বিবেক মনে হয় অই টেন্ডার বাক্সে, ছিনতাই করে নিয়ে গেছে। বিবেক মনে হয় হাস্পাতালে থাকা পোয়াতি নারির চিৎকার, নতুনের আহাবান, কিন্তু সেই নতুঙ্কে বরন করে নেবার জন্য ডাক্তার নামের সেবকেরা কিছু মূল্যের জন্য হিংস্র হায়েনার মত দুরবাবহার করে।বিবেক মনে হয় সেই শিক্ষকের শিক্ষা যা নিতে গেলে একজন ছাত্রিকে তার সম্ভ্রম হারাতে হয়।বিবেক বধয় শিক্ষকের সেই টুকলি কাগজ জার বদৌলতেআমাদের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে কিছু বুদ্ধিপ্রতিবন্ধি। বিবেক মনে হয় ওই নৌমন্ত্রির ছাগল দেয়ার পরিকল্পনা প্রতি মৃতের আত্মীয়ের জন্য। বিবেক মনে হয় যুদ্ধাপরাধিদের বিচার যা অনন্তকাল ধরে চলবে।সেই জন্ম থেকে বিবেককে কুজছি। বিবেককে খুজেছি আমার গর্ভবতী ধর্ষিতা স্ত্রীর উলঙ্গ শরীরে। যেখানে হায়েনারা খাবলে খাবলে বিসাক্ত করেছে। শুরু হবার আগেই সেশ করে দিয়েছে একটি জীবন। বিবেককে খুজেছি আমার সহযোদ্ধার রক্তভেজা শেষ চিঠিতে যাতে একটা কথাই লেখা ছিল হয় দেখা হবে শাধিন দেশে নয়ত পরবাসে। বন্ধুটি হয়ত পরবাসে তার সঙ্গিনির জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছে।ার আমি আমৃত্যু বিবেক নামের বস্তুটি খুজে বেড়াচ্ছি। কেউ খুজে পেলে জানাবেন। দরিদ্র মুক্তিযোদ্ধা, সামান্য সরকারি ভাতা নিয়ে কনরকমে বেছে আছি। কিছুত দিতে পারবোনা, মনভরে দয়া করব বাবা যাতে তোমার পাওয়া এই পরশপাথর দিয়ে সবাইকে পশু থেকে বিবেকবান বানিয়ে দাও
আজো আমার বুড়ো দুচোখ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখছে, আমৃত্যু দেখে যাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


