somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরবানির ঈদ বনাম বাঙ্গালীর ফেসবুকপ্রেম!!!

২৭ শে অক্টোবর, ২০১২ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই, আমি সেই সব মহান বাঙালি ফেসবুকপ্রেমিদের কথা বলছি যারা ফেসবুকে নিজের বাথরুমের ছবিও দিতে পারলে খুশি হন। অবাক হলেও সত্যি ইন্টারনেট সংযোগ থাকুক আর নাই থাকুক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। অবাক হলেও সত্যি বাংলাদেশে মোট ইন্টারনেট সংযোগের তুলনায় (মোবাইল+ কম্পিউটার)ফেসবুক অ্যাকাউন্ট সংখ্যা কয়েক (শ বা হাজার গুণ) গুণ। অবাক হলেও সত্যি আমরা দিনে ইন্টারনেটে যে সময় থাকি তার গড়ে ১/৩ অংশ সময় ফেসবুকে থাকি।যাইহোক,এমনিও সজনপ্রীতি এবং অতিথিৎবসল হিসেবে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় আমরা এতটা ফেসবুক প্রেমে জড়িয়ে গেছি যে কুরবানির পশুর ছবি, কুরবানি করার ছবি নির্দ্বিধায় ফেসবুকে দেই।
হয়তবা আপনি ভাবতে পারেন এতে দোষের কি?
ধর্মীয়দৃষ্টি কোন থেকে দেখলে এটা কতটুকু গ্রহণযোগ্য তা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি না। তবে মহানবীর পশুপাখিদের প্রতি দয়ার অনেক নজির আমাদের সুপাঠ্য। ইসলামের ইতিহাস মতে , সৃষ্টিকর্তার আদেশে নবী ইব্রাহিম তার শিশুপুত্র ইব্রাহিমকে (স্বপ্নাদেশে সবথেকে প্রিয় বস্তু বলায়) কুরবানি করতে উদ্যত হতেই , স্বর্গীয় দুম্বা ইব্রাহিমের স্থানে কুরবানি হয়। এই আত্মত্যাগের স্বীকৃতি দিতেই কুরবানির বিধান। (যদি ইব্রাহিম কুরবানি হত তাহলে প্রত্যেক পিতাকে হয়ত তার প্রিয় সন্তানকে কুরবানি দিতে হত !) এখন কল্পনা করুন আপনি নিজেও ঐ পশু হতে পারতেন যদি দুম্বা কুরবানি না হত। আপনার পিতাকে হয়ত আপনাকে, অথবা আপনার ভাই বোনকে সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করা হত। চিন্তা করুন, আপনি ঐ পশু যার ছবি আপনি দিয়েছেন,তো একটু রহম খান‼!
মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখলে “ জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। আপনার কুরবানির পশু বা তা কুরবানি করার মুহূর্তের ছবি দিয়ে আপনি কিভাবে আপনার মানবিকতা দেখাবেন? বিড়াল বা কুক্কুর দেখিলে ওয়াও! কি কিউত! মাগো কি সুন্দর বলা আপনি, কুরবানির গরু বা তা জবাইয়ের ছবি দিয়া কেম্নে নিজের মনুষ্যত্ব প্রকাশ করেন।চিন্তা করুন আপনার কুরবানি করার মুহূর্তের ছবি আপনার বন্ধুকে বিনোদন দিচ্ছে নাকি তা একটি ভয়ানক অবস্থার শিকার করছে। আপনার বাড়িতে যেমন অনেকে আছে কোরবানির দৃশ্য দেখতে পারে না। তেমনি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও অনেকেই আছে। হালের এক বিজ্ঞের কথা “ফেসবুক মরডান পোলাপাইনের জন্য, তবে আমি সেই সব মহান মানুষদের আধুনিকতা নিয়ে সঙ্কিত। কুরবানির পশু বা তা কুরবানি করার মুহূর্তের ছবি দিয়ে আপনি কোন আধুনিকতা দেখাইতে চান ?”
সভ্যতার কল্যাণে আজ আমরা চাঁদেও পা দিয়েছি, প্রযুক্তি আমাদের জীবনধারাকে করেছে সহজ এবং আরামের। তবে আমরা বাঙালিরা তার অপব্যাবহারে শীর্ষস্থান দখলে খুব বেশী পিছিয়ে নেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×