সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ দুপুর ২:০৭
ঘুরে আসুন মাসাইমারা সাফারি থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এইতো কিছুদিন আগে ঘুরে এলাম ভয়ানক সুন্দরের রাজ্য মাসাইমারা সাফারি থেকে।ভাবছেন সুন্দর আবার ভয়ানক হয় কি করে?এখানে একবার ঘুরে গেলেই তা বুঝতে পারবেন।মাসাইমার কেনিয়ার একটি সবচেয়ে বড় সাফারি। শুধু কেনিয়ার নয়,বিশ্বের একটি বৃহতম সাফারি।মাসাইমারার উদ্দেশ্যে আমি, আমার হাসবেন্ড আরও ৪ জনসহ মোট ৬ জনের একটা গ্রুপ ৬ই মার্চ ১২টার দিকে রওনা হলাম।পথে যেতে যেতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের সবাইকে।বিকেল ৫ টার দিকে প্রধান ফটকে আমরা পৌঁছলাম।তারপর টিকেট কেঁটে আমাদের পূর্ব নির্ধারিত লজের উদ্দেশ্যে আবার রওনা হলাম।যেতে এতো সময় লাগছিল যে,আমরা সবাই ভাবছিলাম এখানে মনে হয় কোন লজ নাই।যাই হোক অবশেষে ৬টা ৩০ এ কিকোরক লজে পৌঁছলাম।যেতে যেতে অবশ্য অনেক পশু পাখি দেখা হয়েছে আমাদের।লজে পৌঁছানোর পর লজের স্টাফরা খুব সুন্দর ভাবে শুভেচ্ছা জানাল।তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার শেষে কিছুক্ষন গল্প করে সবাই যার যার রুমে চলে গেলাম।সবাই খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পরলাম,তাছাড়া পরদিন ভোরে আমাদের সাফারির উদ্দেশ্যে রওনা হতে হবে।পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে গেলাম সবাই।চা খেয়েই সাফারির গাড়িতে উঠে পরলাম।সেদিনের ভোরটা ছিল সত্যি দারুন চমৎকার।আমাদের চোখের সামনে ধীরে ধীরে সূর্যিমামাকে উঠতে দেখলাম।চমৎকার সেই অনুভূতি।সাফারি করতে করতে অনেক পশুপাখি দেখতে পেলাম।প্রথমেই চোখে পরলো হাজার হাজার মহিষ।তারপর অনেক হরিন আরো কতো কিছু তা বলে শেষ করা যাবে না।তারপর চোখে পরল চিতার হরিন শিকার তাও গাছের মগডালে বসে হরিনের মাথাটা নিচের দিকে ঝুলিয়ে সে আয়েশ করে খাচ্ছে।এতো কাছ থেকে এগুলো দেখে যেমন ভাল লাগছিল তেমন ভয়ে গা শিরশর করছিল।এরপর দেখা হলো বনের রাজা সিংহের সাথে।রাজার মতই সে বসে ছিল মেইন রাস্তায়,কোন দিকে তার কোন খেয়াল নেই।গাড়ি থেকে একহাত দূরে ছিলেন তিনি।ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছিল তেমনি ভীষন ভাল লাগা কাজ করছিল।যাই হোক,আমাদের গ্রুপের প্রতিটি চোখই যেন ছিল অনুসন্ধানী,কোথায় কি আছে সবার চোখ তা খুজছে।এভাবে দুটি দিন পার করে আমরা নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম।ভীষন ভাল লাগা নিয়ে ফিরছিল প্রতিটি মন।যাই হোক আপনারা কেউ যদি এই ভয়ানক সৌন্দর্যকে উপভোগ করতে চান,তবে সময় করে একবার ঘুরে আসুন না মাসাইমারা সাফারি থেকে।কিছু ছবি এতে সংযোজন করলাম।ভাল লাগলে জানাবেন।
১৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।