সেদিন থেকে শুরু করেছি দুজনে একসাথে পথ চলা...আজ চলছে,চলবে।সেই একটা মেসেজ,ঠিক দিনটির কথা মনে নেই আমার।একদিন হঠাৎ করেই একটা মেসেজ এলো আমার মোবাইলে।মেসেজ়টা পরেই কেমন যেন এক ভাল লাগা অনুভূত হল।খুব জানতে ইচ্ছা হলো মানুষটা কে,কেমন?২ দিন আপেক্ষা করলাম দেখি সে আর কিছু বলে কিনা?কিন্তু কোন সাড়া-শব্দ নেই।মনে একটা অস্থিরতা কাজ করছিল।যাই হোক আমিও একটা মেসেজ পাঠালাম।কোন জবাব নেই।এরপর একটা মিসকল দিলাম।তবুও কোন জবাব নেই।সে কি ইচ্ছা করে এমন করেছিল নাকি তা আমি আজও জানি না।২য় বার সে আমার কলটা ধরে ফেলল।আমিতো রেগে অস্থির।সে এবার কল বেক করল।ধিরে ধিরে দুই জনে পরিচিত হলাম।কথা বলে ভাল লাগল,ভালই মনে হল ছেলেটাকে।প্রায়ই সে ফোন করা শুরু করল সে।আমরা দুইজনে খুব ভাল বন্ধু হলাম।সে আমাকে প্রায়ই বলতো দেখা করার জন্য কিন্তু কখনো সাহস পেতাম না।মনে হতো এভাবেই ভাল আছি।একদিন আমি আমার কিছু বান্ধবীরা মিলে সংসদ ভবনে গেলাম।এমন সময় ওর ফোন এল।বলল তুমি কোথায়?আমি বললাম সংসদ ভবনে।ও আমাকে বলল সেও নাকি এখানে আছে।আসলে সে নাকি তখন তার ভাসিটির হলে যাবার উদ্দেশ্যে রওনা হচ্ছিল।কিসের টানে সে ছুটে আসছিল আমার জানা নেই। আমার সাথে দেখা করতে চায়।সেদিন সকাল থাকে কেন জানি মনে হচ্ছিল যদি অর সাথে দেখা হয়...সে আমাকে বললো আমরা কয়জন।আমি তাকে জানালাম আমরা ৪ জন, এর মধ্যে আমাদের আরো কিছু বান্ধবী এসে আমাদের সাথে যোগ দিল।আমি এরমধ্যে তাকে ফোন দিলাম কই সে?সে ফোনটা ধরলো না।এর পর সে ফোণ দিল আমি টের পাইনি।এর মধ্যে দেখি ২টা ছেলে আমাদের আসে পাশে ঘুরছে।আমার বান্ধবীরা বললো দেখ এটা মনে হয় তোর বন্ধু।আমি বললাম যা এটা আমার বন্ধু হবে না।আমরা সবাই সংসদ ভবনের সিড়িটাতে যেয়ে দাড়ালাম।হঠাত করে এবার ফোনের শব্দ এলো আমার কানে।ফোনটা রিসিভ করে পিছনে ফিরে দেখি,যারা এতক্ষন আমাদের আসে পাশে ঘুরছিল তাদের মধ্যে একজন ফোনটা দিয়েছে।এগিয়ে আসে তারা, বলে আমি তো বলেছি আমরা ৪ জন কিন্তু আমরা ত ৬-৭ জন।তাই তারা জিঙ্গেস করেনি।পরে কাকে কি বলে ফেসে যায়।সেই প্রথম দেখয়ায় ভাল লাগা।সে আমাকে এখনো বলে সেই প্রথম দেখাতেই নাকি সে আমার প্রেমে পরে গেছে।আমার লাজুক চাহনি নাকি তার মন কেড়ে নিয়েছে।সেই থেকে শুরু তোমার আমার পথ চলা............
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।