somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উড়ন্ত শিক্ষানবিস
জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে "মাসুদ রানার" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

"লাকি চার্ম"

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগের কথা। আফ্রিকা মহাদেশের কোনো এক জায়গায় ঘটনাটা ঘটেছিল।

একটা বাস ভর্তি মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিল। রোডের দুইপাশে প্রচুর গাছ। যাত্রার মাঝপথে শুরু হল প্রচণ্ড বৃষ্টি আর মুহুর্মুহু বাজ! একটার পর একটা বাজ পড়া শুরু করল বাসের আশেপাশে, বাসটা প্রতিবারই অল্পের জন্য বেঁচে যাচ্ছিল। পুরো বাসের মানুষ তখন ভয়ে কাঁপাকাঁপি অবস্থা!

বাস ড্রাইভার দ্রুত বাসটাকে একটা খোলা জায়গায় নিয়ে গেল, গাছপালা থেকে দূরে। সেখানে বাস থামিয়ে সব যাত্রীদেরকে বলল "আমাদের মাঝে কারও একজনের আজ মৃত্যু নিশ্চিত। তাকে পেতেই মৃত্যুদূত আমাদের উপর বাজ ফেলছে। সেই একজনের জন্য আজ আমাদের সবাইকে মরতে হতে পারে। তাই চলুন আমরা এক কাজ করি, বাস থেকে একজন একজন করে নেমে ওই গাছগুলো ছুঁয়ে আবারো বাসে ব্যাক করি। যার জন্য মৃত্যুদূত ওঁত পেতে আছে তাকে নিয়ে যাক বাকিরা বেঁচে থাকুক।"

কথাটা সবার মনে ধরল। ভয় পেলেও এক এক করে সবাই গাছগুলো ছুঁয়ে আসা শুরু করল। প্রত্যেকেই গাছ ছুঁয়ে এসে হাঁফ ছেড়ে বাসে এসে বসল, তখন কেবল বাসের শেষ যাত্রীটার যাওয়া বাকি। সে এখন মোটামুটি নিশ্চিত যে তার মৃত্যু অবধারিত, তাই কোনমতেই সে বাস থেকে নামতে চাচ্ছিল না!

বাসের বাকি যাত্রীরাও বুঝল এই শেষ যাত্রীর জন্যই আজ তাদের দুর্দশা। তাই তারা জোর করে শেষ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিল। মানুষটা কাঁদতে কাঁদতে গাছগুলোর দিকে আগানো শুরু করা মাত্র বাসের ড্রাইভার বাস চালু করে দিল!!

হঠাৎ আকাশ-বাতাস কাঁপিয়ে বাজ পড়ল! বিচ্ছুরিত আলোয় চারিদিক ঝলসে উঠল। অবাক বিস্ময়ে সেই শেষ যাত্রী চোখ খুলে দেখল তাকে ছেড়ে যাওয়া বাসটা আগুনে পুড়ছে!! বাসের ভেতরে থাকা একটা যাত্রীও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই!!

এতক্ষন সে ভেতরে ছিল বলে মৃত্যুদূত কাউকে ছুঁতে পারছিল না!

------------------------------------------------------------------

গল্পের মোরাল হলঃ আমরা মাঝেমাঝে কোন কাজে সফল হলে সেই সাফল্যের ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাস্তবে আপনার ভাগ্য যতটা না সাফল্য লাভে সহায় ছিল তার চাইতে হয়তো বেশি কাজে লেগেছিল আপনার পাশের মানুষটার দোয়া!!

গল্পের আরেকটা মোরাল হলঃ আপনার আশেপাশে কেউ একজন আছেন যিনি সবসময়ই আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা করেন। হয়তো মায়ের রূপে, নাহয় বাবার রূপে, এমনকি ভাই-বোন- প্রতিবেশী কিংবা বন্ধুবেশে আপনার পাশেই আছে।

খুঁজে দেখুন, পেয়ে যাবেন।।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×