
ভ্যাভ্যা (ভার্চুয়াল ভাবনা)
আমি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন
আমি নির্বিকার, মনুষত্ব বিপন্ন,
আমি মুক, কালা, বধির
আমি রাজের খরদাহে নেইকো অধির।
আমি অন্ধ, আমার আমিতে নিমগ্ন
আমি দেখেনিকো গুম খেলা নগ্ন,
আমি গাঢ় অন্ধকার, নেইকো বিকার
আমি মন্দা, মুদ্রার কমে আকার।
আমি তস্কর, চুরি রাত দিন ভর
আমি উজির, রাজনীতিক ধ্বঝাধর,
আমি কামাতুরা, রাবনের তরে মতোয়োরা
আমি বেআব্রু, সতীপনা লুটিয়ে পড়া।
আমি দুর্বল, কলিসিয়ামে নীচের দল
আমি নতজানু, শৌর্যে বীর্যে নেইকো বীরবল,
আমি অপথার্থ, ভীরু কাপুরুষ
আমি ভার্চুয়াল যুগের সুপুরুষ।
আমি নগর, শহর, দেশ, গ্রামীন বিশ্ব
আমি ফাঁপা, অন্তসারশুন্য, অশ্বডিম্ব, নি:স্ব।
(আগের লেখা )
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



