
"রামফাল"
"তোমারে বধিবে যে
গোকুলে বাড়িছে সে"
আজদহ রুপী রামপাল
সুঁচ হয়ে ঢুকে বের হবে ফাল।
ধ্বংসিবে দেশ মাটির মালামাল
আনছো কুমির কেটে খাল,
রাগ ক্ষোভ দু:খে ছিড়বে ()আল
যদি না কাটে ভারত অন্ধতার টাল।
দম্ভ ভরে হয়ে নাকো বেসামাল
চাটুকার মোসাহেব যত আবাল,
ফলাফল অশ্বডিম্ব সব মাকাল
কাটাও দূরদর্শিতার আকাল।
বুঝনা মানুষের মনের হাল
পতনের সুর লয় তাল,
যদি হওয়া লাগে ক্ষোভের পাল
সকল দম্ভ অহংকার সামন্তর নির্মূল ছাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


