
"নয় হত্যার মহোত্সব"।
ইসলামী মতে আল্লাহর উদ্দেশে দাও কোরবানী
শয়তানের যত প্ররোচনায় করে না ফরমানি,
কায়ার পশুকে নয় মনের পশুকে কর বিসর্জন
ক্রোধ, হিংসা, বিদ্বেষ, নিচুতায় ভরপুর মন।
আকার আয়তন সংখ্যা আর দামের বাহারে
দেখালেই সবায় মনের কালিমা না যায় আহারে,
থলি ভর্তি টাকা নিয়ে গিয়েছিলে পশুর হাটে
পরেরে ঠকায়ে ঐসব পুরেছিলে নিজের পকেটে।
পশুর হাটে না গিয়ে যদি দেখতে নিজের অন্তর ভিতর
বসত করছে সেথায় অর্থ বিত্ত লিপ্সার পশু বড় আকার,
অঢেল টাকায় অনায়াসে কিনে নিয়ে এলে যে পশুটাকে
দুদিন পরেই তা করলে জবাই লোক দেখানোর ফাকে।
কখনই প্রিয় ছিলো নাকো তোমার ওই হাটের পশু
মনের ভিতর পোষা অতি প্রিয় অসত তাড়না সব কিছু,
নিজেরে সংযমে বেধে ত্যাগ কর সব কু প্রবৃত্তি
প্রতিদিন দাও তা কোরবানী কর অর্জন অন্তরের শুদ্ধ দৃষ্টি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




